জাতীয়

জন্মাষ্টমীর শোভাযাত্রায় ছুরি-কাঁচি, ব্লেড, দিয়াশলাই নেওয়া যাবে না

জন্মাষ্টমীর শোভাযাত্রায় ছুরি-কাঁচি, ব্লেড, দিয়াশলাই নেওয়া যাবে না
ছবি: সংগৃহিত

জন্মাষ্টমীর শোভাযাত্রায় ছুরি-কাঁচি, ব্লেড, দিয়াশলাই নেওয়া যাবে না

আগামী ২৬ আগস্ট (সোমবার) শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন (জন্মাষ্টমী)। এ উপলক্ষ্যে রাজধানীতে মূল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রা চলাকালে যানজট পরিহারের লক্ষ্যে এ এলাকায় চলাচলরত গাড়ি চালক/ব্যবহারকারীদের বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট রুটের সড়ক পরিহারের জন্য অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুকরা ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট আনতে পারবেন না।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সোমবার (২৬ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রার রুট জানিয়েছে–

ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-নগর ভবন-গোলাপশাহ্ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত।

শোভাযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য শনিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিম্নোক্ত নিরাপত্তা নির্দেশনাবলি মেনে চলার জন্য অনুরোধ করেছেন।

নির্দেশনা–

১. উল্লিখিত জন্মাষ্টমীর রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং না করতে অনুরোধ করা হলো;

২. রুট এলাকার আশপাশের সব দোকান শোভাযাত্রা চলাকালীন বন্ধ রাখতে অনুরোধ করা হলো;

৩. উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম না বাজানোর জন্য অনুরোধ করা হলো;

৪. শোভাযাত্রায় প্রারম্ভিক অবস্থা থেকে মিলিত হতে হবে, কোনোক্রমেই শোভাযাত্রার মাঝপথ দিয়ে কোনো ব্যক্তি শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবে না;

৫. নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট ইত্যাদি সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না;

৬. শোভাযাত্রা চলাকালীন রুটে কোনো ধরনের ফলমূল ছেঁড়া যাবে না;

৭. শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না;

৮. সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করতে হবে;

৯. শোভাযাত্রায় অংশগ্রহণের ক্ষেত্রে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরামর্শ মেনে চলার জন্য অনুরোধ করা হলো;

১০. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন;

শোভাযাত্রা চলাকালীন ঢাকা নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৮ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৮ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৮ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৮ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৮ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১০ ঘন্টা আগে