জাতীয়

ঠাকুরগাঁওয়ে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁওয়ে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ছবি: সংগৃহিত

ঠাকুরগাঁওয়ে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানান স্বজনরা।

রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ধনতালা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩ এর পাশে এই হত্যাকাণ্ড ঘটে।

এদিকে নিহত সন্তানের লাশ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় রংপুর চিকিৎসাধীন রয়েছেন ওই কিশোরের বাবা মহাদেব কুমার সিংহ।

জানা গেছে, ওই এলাকা দিয়ে ভারতে প্রবেশকালে ভারতীয় সীমান্তের ডিংগাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে জয়ন্ত কুমার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ সময় তার সাথে থাকা আরো দু’জন বাংলাদেশী আহত হয়েছেন। তারা রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন- নিহত জয়ন্ত কুমার সিংহের বাবা ফকির ভিঠা বেল পুকুর গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহ ও নিটলডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।

এ ব্যপারে ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় বলেন, ঘটনাটি আমার ইউনিয়নে। আমি শুনতে পেয়েছি যে- প্রথমে ছেলেটি নাকি ভারতে পাড়ি দেয়ার জন্য সীমান্তে যায়। তখন বিএসএফ তাকে গুলি করে। পরে তার লাশ আনতে তার বাবা সীমান্তে যায়। বিএসএফ তার বাবাকে লক্ষ্য করেও গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি এখন রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: তানজির আহমদ জানান, সীমান্তে হতাহতের ঘটনা শুনেছি। বিষয়টি নিশ্চিত হতে আমরা কাজ করছি।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৫ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৫ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৬ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৬ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে