জাতীয়

হাসিনা তার প্রভুর কাছেই আশ্রয় নিয়েছে: মাহমুদুর রহমান

হাসিনা তার প্রভুর কাছেই আশ্রয় নিয়েছে: মাহমুদুর রহমান
ছবি: সংগৃহিত

হাসিনা তার প্রভুর কাছেই আশ্রয় নিয়েছে: মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান বলেন, "এক অভূতপূর্ব ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ১৬ বছর ধরে আমাদের কাঁধে চেপে বসা জালেমশাহীর পতন ঘটেছে। বাংলাদেশের এই স্বৈরাচার সরকার ছিলো একটি দেশবিরোধী ও ইসলামবিরোধী সরকার। এই স্বৈরাচার সরকার সরাসরি দিল্লি থেকে পরিচালিত হয়েছে।

এর জ্বলন্ত প্রমাণ হলো ১৯৮১ সালে ইসলাম এবং বাংলাদেশকে ধংস করার জন্য সে দিল্লী থেকে এসেছিলেন। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আবার প্রভুর কাছেই তিনি আশ্রয় নিয়েছে।পৃথিবীর কোনো দেশ তাকে আশ্রয় দিচ্ছে না। তিনি দিল্লীর ঘৃণ্য এজেন্ট ছিলেন।"

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে দুপুর ১২ টার দিকে এই সভার আয়োজন করা হয়।ৃ

তিনি আরো বলেন, দুটো লক্ষ্যে ছাত্র-জনতার আন্দোলন হয়েছিল। প্রথম লক্ষ্য ছিলো ফ্যাসিবাদ সরকারের পতন ঘটানো। দ্বিতীয়ত ভারতীয় আধিপত্যবাদকে নির্মূল করা। আমাদের প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে। কিন্তু দ্বিতীয়টা আমরা এখনও অর্জন করতে পারিনি। এখন আমাদের ভারতীয় আধিপত্যবাদকে চিরতরে উৎখাত করতে হবে। ১৮ কোটি জনগণ যদি এক থাকে তাহলেই ভারতীয় আধিপত্যবাদের উৎখাত সম্ভব হবে। আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। বুদ্ধিবৃত্তিক চর্চা অব্যাহত রাখতে হবে। স্বৈরাচার সরকারের অপকর্ম বারবার মেইনস্ট্রিম ও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে হবে।

এছাড়া মিডিয়ার ভূমিকা নিয়ে তিনি বলেন, "আপনারা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করেছেন। এবারের বিপ্লব সোশ্যাল মিডিয়ার বিপ্লব। কারণ মেইনস্ট্রিম মিডিয়া সরকারের দালাল। তারা আন্দোলনের সময় কোনো ভূমিকা রাখেনি। এরা কোনো না কোনোভাবে সরকারের দালাল। দুঃখজনক হলেও ভারতের হিন্দুত্ববাদের প্রধান দালাল এই মিডিয়া। তাদের বিরূদ্ধেও এ বিপ্লব সফল হয়েছে।"

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার নগর সম্পাদক এম. আব্দুল্লাহ, এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ড. মেজর আব্দুল ওয়াহাব মিনার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইটসহ দুই শতাধিক শিক্ষার্থী।

কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

জাতিসংঘে তৃণমূল সাংসদের চিঠি কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলিম অধ্যুষিত একটি কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

২ ঘন্টা আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

৪ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

৪ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

৪ ঘন্টা আগে