জাতীয়

সিলেটে হাজারো ছাত্র-জনতার ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

সিলেটে হাজারো ছাত্র-জনতার ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
ছবি: বিবিসি

সিলেটে হাজারো ছাত্র-জনতার ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

ছাত্র হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে সিলেটে কয়েক হাজার শিক্ষার্থী আন্দোলনে নামলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে পুলিশ।

স্থানীয় সাংবাদিক হাসান নাঈম জানান, আজ শুক্রবার বিকেল ৩টা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সামনে শিক্ষার্থীরা জড়ো হন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন, টেকনিক্যাল ইনস্টিটিউট, এম সি কলেজে, সিলেট সরকারি কলেজ, মদন মোহন কলেজসহ সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়।

শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও মিছিলে অংশ নিতে দেখা যায়। মিছিলে পুলিশের গুলিতে মৃত্যু, গণগ্রেফতার, নির্যাতনের প্রতিবাদে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। এসময় সরকারের প্রতি ক্ষোভ জানাতে দেখা যায় তাদের।

পরে ‘গণমিছিলটি’ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের সামনে গেলে পুলিশ পেছন থেকে টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় শিক্ষার্থীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদের অনেকের হাতেই ছিল লাঠিসোঁটা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মদিনা মার্কেট ও পাঠানটুলা এলাকায় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ অব্যাহত ছিল।

সূত্র : বিবিসি

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

১ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

১ ঘন্টা আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

১ ঘন্টা আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে