জাতীয়

চীনে বিজনেস সামিটে ৭০০ কোটি ডলারের তহবিল চাইবে বাংলাদেশ

চীনে বিজনেস সামিটে ৭০০ কোটি ডলারের তহবিল চাইবে বাংলাদেশ
- ছবি - ইউএনবি

চীনে বিজনেস সামিটে ৭০০ কোটি ডলারের তহবিল চাইবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরকালে বেইজিংয়ে একটি বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষ সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ।

চলতি সপ্তাহে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এই বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন এবং দেশটির পক্ষে থাকা বাণিজ্য ভারসাম্যহীনতা কমানোর উপায় খুঁজে বের করবেন।

চীন ও বাংলাদেশের বিনিয়োগকারীদের মধ্যে এক হাজারের বেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনার জন্য বিভিন্ন ব্যবসায়িক অধিবেশনে যোগ দেবেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, এই সফরে বাণিজ্য খাতকে সহায়তার জন্য সাত শ’ কোটি মার্কিন ডলার ঋণ চাইতে পারে বাংলাদেশ, যা চীন থেকে পণ্য আমদানির জন্য এলসি সহজতর করবে।

অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) ও বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এই বাণিজ্য সামিটের আয়োজন করবে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ সপ্তাহে ইউএনবিকে বলেন, সামিটটি দুই দেশের ব্যবসায়ীদের একে অপরকে জানতে ও বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজে পেতে সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে তাদের সাথে সরাসরি কথা বলবেন।

বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক আল-মামুন মৃধা ইউএনবিকে বলেন, চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশ ২০টি সম্ভাবনাময় খাত চিহ্নিত করেছে। বেইজিং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে চীনা বিনিয়োগকারীদের জন্য সুনির্দিষ্ট ব্যবসায়িক প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের কথা তুলে ধরা হবে।

তিনি বলেন, চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করে ৯৮ শতাংশ শুল্কমুক্ত সুবিধায় চীনের বাজারে পণ্য রফতানির সুবিধা পাবেন।

আল-মামুন উল্লেখ করেন, এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ চীনের সাথে বিশাল বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হবে এবং চীনা বিনিয়োগকারীরা এখানে কম খরচে উৎপাদনের সুযোগ পাবেন।

তিনি বিশ্বাস করেন, কিছু চীনা বিনিয়োগকারী তাদের উৎপাদন শিল্প বাংলাদেশে স্থানান্তর করবে। কারণ বাংলাদেশ চীনা পণ্যের একটি বড় বাজার।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ বাণিজ্য খাতে সাত শ’ কোটি ডলারের সহায়তা চাইবে, যা চীনের সাথে বাণিজ্য জোরদারে সহায়ক হবে। বিষয়টি চীনা মুদ্রা ইউয়ানে হতে পারে, যাতে বাংলাদেশী ব্যবসায়ীরা ইউয়ানে এলসি খুলতে পারেন।’

চীন ও বাংলাদেশ ইউয়ানের মাধ্যমে বাণিজ্য শুরু করতে সম্মত হলেও ইউয়ানের সহজলভ্যতার অভাবের কারণে বাংলাদেশ তা করতে পারেনি। চীনের সাথে বাংলাদেশের বেশ বাণিজ্য ব্যবধান রয়েছে। এতে লেনদেনের জন্য চীনা মুদ্রায় ঘাটতি দেখা দিয়েছে।

বাংলাদেশ প্রধানত চীন থেকে শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি ও বৈদ্যুতিক পণ্য আমদানি করে। এসবের কারখানা বাংলাদেশে স্থাপন করা যেতে পারে।

বর্তমানে বাংলাদেশ বছরে প্রায় দুই হাজার চার শ’ কোটি মার্কিন ডলার (চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী) আমদানি করে এবং বাংলাদেশ এক শ’ কোটি ডলারেরও কম রফতানি করে।

চীনকে সিরামিক, চামড়া, ওষুধ, বৈদ্যুতিক গাড়ি, দামি গার্নেট ও গৃহস্থালি যন্ত্রপাতি খাতে বিনিয়োগের প্রস্তাব দেবে বাংলাদেশ।

সূত্র : ইউএনবি

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১২ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৩ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৫ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৫ ঘন্টা আগে