জাতীয়

সাগরে লঘুচাপ, টানা ৮ দিন অতি ভারী বর্ষণের আভাস

সাগরে লঘুচাপ, টানা ৮ দিন অতি ভারী বর্ষণের আভাস
ছবি: সংগৃহীত

সাগরে লঘুচাপ, টানা ৮ দিন অতি ভারী বর্ষণের আভাস

বঙ্গোপসাগরের বাংলাদেশ উপকূলে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় টানা আট দিন অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত।

শুক্রবার (২৮ জুন) দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ শুক্রবার থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের সামুদ্রিক ও ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের সই করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও আশঙ্কা রয়েছে।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- দেশের আট বিভাগেই অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। এতে সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াম কমে আসবে। এছাড়া রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৩৭ দশকি ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রাতেই ৮০ কিমি ঝড়ের পূর্বাভাস, সতর্কতা জারি

রাতেই ৮০ কিমি ঝড়ের পূর্বাভাস, সতর্কতা জারি

জাতীয়

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ২:৩৪ পিএম

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

জাতীয়

বুধবার, ০৩ এপ্রিল ২০২৪, ১০:৫২ পিএম

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

জাতীয়

বুধবার, ২০ মার্চ ২০২৪, ৯:১৮ এএম

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

জাতীয়

শনিবার, ১৬ মার্চ ২০২৪, ১০:৪৫ এএম

শীত নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

শীত নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

জাতীয়

রোববার, ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ পিএম

মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

গোদাগাড়ীতে অনিয়মের প্রতিবাদ মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে সার-ডিলার নিয়োগে প্রশাসনের অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে গিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ বাবলু।

গোদাগাড়ী

৮ মিনিট আগে

চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

পাটের সুতায় ভারতের শুল্কের দেয়াল চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

বাংলাদেশি পাটসুতা ও টোয়াইনের ওপর টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের পর ভারতের বাণিজ্য প্রতিকার মহাপরিদপ্তর (ডিজিটিআর) আরও সর্বোচ্চ ১৪০.০৪ ডলার অ্যান্টি-সাবসিডি শুল্কের সুপারিশ করেছে। এতে ভারতের বাজারে বাংলাদেশের পাটপণ্যের প্রতিযোগিতা সক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতীয়

১২ মিনিট আগে

বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।

রাজশাহী মহানগর

২৬ মিনিট আগে

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহী মহানগরীর টি-বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি টি-বাঁধ পরিদর্শন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত হন।

ছবি

৩২ মিনিট আগে

রাজশাহীতে মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

ক্রিকেট দলের লাগেজ চুরি রাজশাহীতে মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, চারটি প্লাস্টিকের বক্স, নগদ আট হাজার টাকা, চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল।

রাজশাহী

৪৬ মিনিট আগে