জাতীয়

সালাউদ্দিনের গুমের ঘটনায় আইনি পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন ইলিয়াসের

সালাউদ্দিনের গুমের ঘটনায় আইনি পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন ইলিয়াসের
- ছবি - ইন্টারনেট

সালাউদ্দিনের গুমের ঘটনায় আইনি পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন ইলিয়াসের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের ভারতে গুমের ঘটনায় কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসেন।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তুলেন।

পোস্টে তিনি বলেন, বিএনপি নেতা সালাউদ্দিন কোথায় থেকে গুম হয়েছিলেন, কিভাবে ভারতে গেলেন, গুমের বিষয়ে এখন পর্যন্ত তিনি গুম কমিশন বা কোন থানায় কোন মামলা বা আইনি পদক্ষেপ নিলেন না কেন আমরা জানতে চাই।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ ২০১৫ সালে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই বছর ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেওয়া সদস্যরা। তারপর তাকে আইনের হাতে সোপর্দ না করে গুম করে রাখা হয় দুই মাসেরও বেশি সময় পর পরিবারের সদস্যরা খবর পান সালাউদ্দিন আহমেদ ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।