জাতীয়

প্রধান উপদেষ্টার অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত
- ছবি - ইন্টারনেট

প্রধান উপদেষ্টার অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত

রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় নামাজে অংশ নেন মুসল্লিরা।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম। মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান।

এর আগে, সকাল সাড়ে সাতটা থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে জাতীয় ঈদগাহে ছুটে আসেন আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ঈদের এ জামাতে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।

দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

ঈদগাহ ময়দানে মুসল্লিদের প্রবেশের জন্য ২টি এবং নির্বিঘ্নে বাহির হওয়ার জন্য ৫টি গেটের ব্যবস্থা ছিল। এছাড়াও মহিলাদের প্রবেশ ও প্রস্থানের জন্য ছিল সম্পূর্ণ পৃথক একটি গেট।