জাতীয়

ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও মানহানির মামলা

ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও মানহানির মামলা
ছবি: সংগৃহীত

ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও মানহানির মামলা

সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহিতা ও এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক মো. আল আমিনের আদালতে মোল্ল্যা শওকাত হোসেন বাবুল নামের এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় এ মামলা দায়ের করেছেন তিনি।

বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, আসামি তাপসী তাবাসসুম ঊর্মি একজন সরকারি কর্মচারী হয়ে ফেসবুকে পোস্ট করা মানে তিনি সরকারকে উৎখাত ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন, এতে কোনো সন্দেহ নেই। আসামির মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। বাদী ওই মন্তব্য করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন এবং সরকারপ্রধানকে নিয়ে জনগণের মধ্যে ঘৃণাসহ বাজে মন্তব্য করে তা ফেসবুকের মধ্যে ছেড়ে দিয়ে সরকারপ্রধানের মানসম্মান নষ্ট করেছেন। ড. মুহম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ীসহ অন্যান্য প্রায় শতাধিক পুরস্কারে ভূষিত এবং তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। আসামি ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে তার এক হাজার কোটি টাকার সম্মান ক্ষুণ্ন করেছেন।

মামলার বাদী মোল্ল্যা শওকাত হোসেন বাবুল জাতীয় পার্টির (রওশন এরশাদপন্থি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি বলেন, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তাপসী তাবাসসুম ঊর্মি। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু এলোমেলো বক্তব্য দিয়েছেন। যেটা উনি পারেন না। এটা একটি রাষ্ট্রদ্রোহিতা, হুমকি ও মানহানিকর।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারীদের বিরুদ্ধে তিনি বিরূপ মন্তব্য করেছেন। এ ব্যাপারে রাষ্ট্রদ্রোহিতা এবং এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছি। দেশের একজন সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি এ মামলা করেছি।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৪ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে