জাতীয়

আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে প্রথম কাজ : দেশে ফিরে ড. ইউনূস

আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে প্রথম কাজ : দেশে ফিরে ড. ইউনূস
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে প্রথম কাজ : দেশে ফিরে ড. ইউনূস

দেশে ফিরেই ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে প্রথম কাজ।

বিভিন্ন জায়গায় হামলা বা আক্রমণ ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘এগুলো আমাদের কিছু না… আমাদের কাজ সবাইকে রক্ষা করা। প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন। তাদেরকে রক্ষা করা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের প্রথম কাজ।’

বৃহস্পতিবার দুপুরে সংবাদ ব্রিফিং-এ তিনি বলেন, ‘আমার ওপরে ভরসা রাখেন, আশা করি দেশের কোথাও হামলা হবে না। আমার কথা না শোনেন তাহলে আমার এখানে কোনো প্রয়োজন নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে ব্যস্ত থাকি। আমাকে প্রয়োজন মনে করলে আপনাদের দেখাতে হবে আমার কথা আপনারা শোনেন।’

সহিংসতাকারীদের প্রতিরোধে আইন নিজেদের হাতে না তুলে নেয়ার কথাও বলেন তিনি। বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করলে যেন দুটা টাকা দিয়ে ছেড়ে দিলো এমনটা যেন না হয়।’

এই আন্দোলনে তরুণদের ভূমিকার প্রশংসা করে তাদের দেশ পরিচালনার কথাও বলেন।

এ সময় আবু সাঈদের কোথা বলতে গিতে আবেগাপ্লুত হয়ে পড়েন ড. ইউনূস।

তিনি বলেন, ‘আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের। তার কথা প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। তারপর থেকে কোনো যুবক হার মানে নাই। তারা এগিয়ে গেছে।’

‘সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু আস্থা নাই’ উল্লেখ করে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস বলেন, সরকারের কোথা শুনলে মনে হয় ভয়ের একটা জিনিস। তাকে সামাল দিয়ে চলতে হবে। কিন্তু এটা হওয়ার কথা না। সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। সরকারি লোক দেখলে বলবে আমার লোক।’

সূত্র : বিবিসি

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৮ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১২ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১২ ঘন্টা আগে