জাতীয়

কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে হবে: উপদেষ্টা

কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে হবে: উপদেষ্টা
ছবি: সংগৃহিত

কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে হবে: উপদেষ্টা

এবার শারদীয় দূর্গা পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৬ অক্টোবর) বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার যেনো দুর্গাপূজা ভালোভাবে হয়, নির্বিঘ্নে হয়, শান্তিপূর্ণভাবে হয় এ জন্য আমরা নানা পদক্ষেপ নিয়েছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে আট দফা নির্দেশনা পাঠিয়েছি। এছাড়াও এই নির্দেশনা ডিসি, ডিআইজি, এসপি, ওসি সকলকে পাঠানো হয়েছে। আমি আশা করব এবার আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবেন।

তিনি আরও বলেন, আমরা এই পূজার নিরাপত্তার জন্য এবার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী নিয়োজিত করেছি। এ জন্য আপনারা এবার কোথাও কোনো বাধা-বিপত্তির মুখোমুখি হবেন না। কোথাও কোনো কিছু হলে এনটিএমসির মাধ্যমে সঙ্গে সঙ্গে যাতে খবর পৌঁছে যায় আমরা সেই ব্যবস্থা করেছি। পূজা যাতে নির্বিঘ্নে হয় এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা উদযাপন কমিটির ভাই ও বোনেরা তারা কিন্তু ভালো অ্যারেঞ্জমেন্ট করেছেন। তারা নিজেরাই ভলান্টিয়ার দিয়েছেন। তারা ২৪ ঘণ্টাই তাদের ডিউটি করবে। অনেক জায়গায় দেখা যায় ভলান্টিয়াররা হয়তো রাত তিনটার পর উধাও হয়ে যায়। কিন্তু এবার মনে হয় কোনো ভলান্টিয়ার পূজা মন্ডপ ছেড়ে যাবে না।

এ সময় তিনি পূজা মন্ডপে যারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাদেরকে সজাগ এবং সতর্ক থাকার অনুরোধ করেন।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে