জাতীয়

‘পুলিশ সদস্যরা বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে চাকরি থাকবে না’

‘পুলিশ সদস্যরা বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে চাকরি থাকবে না’
ছবি: সংগৃহীত

‘পুলিশ সদস্যরা বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে চাকরি থাকবে না’

আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে ধরে নেয়া হবে তারা চাকরিতে যোগদান করবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন বলেন, আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে না আসেন তাহলে আমি ধরে নেবো আপনারা চাকরিতে ইচ্ছুক নন। এ বিষয়ে আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।

উপদেষ্টা বলেন, সরকারের পদত্যাগের পর গণভবন, সংসদ ভবনসহ বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাটের ঘটনা দুঃখজনক। এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো রক্ষা করতে হবে। রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট এর মধ্য দিয়ে করতে হবে। শিগগিরই এ ধরনের একটি আইন হচ্ছে। একটি অভ্যুত্থানের পর দেশের স্বাধীনতায় অবদান রাখা একটি রাজনৈতিক দলের বর্তমান যে অবস্থা এখান থেকে শিক্ষা নিতে হবে অন্য রাজনৈতিক দলগুলোকে।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৪ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৮ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৮ ঘন্টা আগে