জাতীয়

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশী নিহত

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশী নিহত
ছবি: সংগৃহিত

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশী নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের খাসিয়া সম্প্রদায়ের গুলিতে আলী হোসেন (৩০) ও কাওসার আহমদ (৩২) নামে দুই বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন।

রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলারের (নম্বর-১২৫৩) কাছে ঘটনাটি ঘটে।

নিহত আলী ও কাওসার একই উপজেলার কালীবাড়ি গ্রামের বাসিন্দা। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও নিহতদের লাশ হস্তান্তর হয়নি।

স্থানীয় সূত্র জানায়, আলী, কাওসার ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে পণ্য নিয়ে আসার জন্য রোববার কোনো এক সময় অবৈধভবে ভারতের ভেতর প্রবেশ করেন। পরে খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী ও কাওসার নিহত হয়েছেন। কিছুক্ষণ পর আহত হয়ে ফিরে আসেন নবী।

উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: ফয়জুর রহমান বলেন, ‘ভারত সীমান্ত এলাকায় গুলিতে নিহত দুই যুবকের লাশ সোমবার বিকেল পর্যন্ত দেশে ফিরিয়ে আনা হয়নি। সকাল থেকে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের বৈঠক চলছে।’

তিনি আরো বলেন, ‘স্থানীয় লোকজনের বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় কাঠ সংগ্রহ করতে প্রায়ই ভারতের ভেতরে যাওয়া-আসা করে। আলী ও কাওসার সেভাবেই সেখানে গিয়ে থাকতে পারেন।’

সোমবার (১৫ জুলাই) বিকেলে পুলিশ জানায়, তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক চলছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘দুই যুবকের লাশ এখনো ভারতে আছে। তাদের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবি-বিএসএফের সদস্যরা আলোচনা করছেন। দেশে আনার পর পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করবে।’

সূত্র : ইউএনবি

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৩ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৫ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৫ ঘন্টা আগে