জাতীয়

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশী নিহত, আহত ৩

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশী নিহত, আহত ৩
ছবি: সংগৃহিত

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশী নিহত, আহত ৩

বঙ্গোপসাগরে বাংলাদেশী মাছ ধরার ট্রলার লক্ষ্য করে গুলি চালিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। এতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে আরো তিনজন। এ সময় পাঁচটি ট্রলারসহ জেলেদের অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে ট্রলার মালিকরা। টেকনাফে পৌঁছাতে তাদের চার ঘণ্টার বেশি সময় লাগবে।

গতকাল বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় বাংলাদেশের মাছ ধরার ট্রলারে গুলি বর্ষণের এই ঘটনা ঘটে। ট্রলারটি শাহপরীর দ্বীপের বাসিন্দাদের মালিকানাধীন ছিল।

গুলিবিদ্ধ হয়ে নিহত জেলে মোহাম্মদ ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকানাধীন ট্রলারের জেলে। গুলিবিদ্ধ হয়ে আহত তিন জেলেও ওই ট্রলারের। তবে তাদের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

অপহরণ করে নিয়ে যাওয়া অপর চারটি ট্রলারের মালিকরা হলো শাহপরীর দ্বীপের মিস্ত্রীপাড়ার মুসলিম মিয়ার ছেলে মতিউর রহমান, মৃত আলী হোসনের ছেলে আব্দুল্লাহ, তার ভাই আতা উল্লাহ, উত্তর পাড়ার ছৈয়দ মাঝির ছেলে মোহাম্মদ আছেম। চারটি ট্রলারে ৬০ জন মাঝিমাল্লা রয়েছে।

ট্রলার মালিক সাইফুল জানিয়েছেন, সাগরে মাছ ধরার সময় হঠাৎ করে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে গুলি চালায়। এরপর পাঁচটি ট্রলারসহ মাঝিমাল্লাদের ধরে মিয়ানমারে নিয়ে যায়। যেখানে তার মালিকানাধীন ট্রলারে গুলিবিদ্ধ চারজনের মধ্যে একজন মারা যান। আজ বৃহস্পতিবার ট্রলারটি ছেড়ে দিয়েছে। হতাহত জেলেদের নিয়ে ট্রলারটি শাহপরীর দ্বীপের উদ্দেশে যাত্রা দিয়েছে। তবে এখনো ঘাটে এসে পৌঁছায়নি। সেখান থেকে আসতে চার ঘণ্টা সময় লাগবে। ধরে নিয়ে যাওয়া মাঝিমাল্লাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। ট্রলারটি ঘাটে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।

কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

জাতিসংঘে তৃণমূল সাংসদের চিঠি কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলিম অধ্যুষিত একটি কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

২ ঘন্টা আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

৪ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

৪ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

৪ ঘন্টা আগে