জাতীয়

জুলাই বিপ্লবে নিহত আহনাফের আর পরীক্ষা দিতে আসা হয়নি, শূন্য আসনে ফুল

জুলাই বিপ্লবে নিহত আহনাফের আর পরীক্ষা দিতে আসা হয়নি, শূন্য আসনে ফুল
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবে নিহত আহনাফের আর পরীক্ষা দিতে আসা হয়নি, শূন্য আসনে ফুল

রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির স্থগিত পরীক্ষা আজ রোববার আবার শুরু হয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা এসেছে। শুধু একটি আসন ফাঁকা। সেখানে রাখা একটি ফুলের তোড়া।

আসনটি শাফিক উদ্দিন আহমেদ আহনাফের (১৭)। সে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৪ আগস্ট নিহত হয়েছে। মিরপুর-১০ নম্বরে সে গুলিবিদ্ধ হয়। গুলি তার বুকের ডান দিক দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়।

আহনাফ একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিল। ছাত্র-জনতার অভ্যুত্থান ও পরে শেখ হাসিনা সরকারের পতনের পর সহিংসতায় অন্তত ৬২৬ জন নিহত হন। তাঁদের মধ্যে ৬৮ জন শিশু ও কিশোর। আহনাফ তাদেরই একজন।

কলেজের পরীক্ষা হলে শূন্য আসনটিতে এক তোড়া ফুল রাখার মধ্য দিয়ে আহনাফের শিক্ষকেরা তাকে স্মরণ করলেন। তোড়াটির পাশে সাদা কাগজে লেখা ছিল আহনাফের নাম।

শিক্ষকেরা জানান, গত ২ জুলাই কলেজে একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। তিনটি পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে বিক্ষোভ-সংঘাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরীক্ষা স্থগিত হয়ে যায়। স্থগিত পরীক্ষা আজ নেওয়া শুরু হয়েছে।

বিএএফ শাহীন কলেজের উপাধ্যক্ষ শাকিলা নার্গিস বলেন, শিক্ষকদের মনে হয়েছে, আহনাফের স্মরণে কিছু করা দরকার। তার প্রতি ভালোবাসা থেকে শূন্য আসনটিতে কলেজের পক্ষ থেকে ফুল রাখা হয়েছে। তিনি জানান, গত সপ্তাহে কলেজের প্রাত্যহিক সমাবেশে (অ্যাসেম্বলি) আহনাফের কথা স্মরণ করে দোয়া পাঠ করা হয়। কলেজের ফটকেও তার নামে ব্যানার ঝোলানো হয়েছে।

শাকিলা নার্গিস আরও বলেন, নিহত আহনাফসহ এই কলেজের যেসব শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছে, তাদের জন্য ২০ আগস্ট কলেজে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আহনাফের পরিবার রাজধানীর মিরপুর-১ নম্বরের কাছে মধ্য পাইকপাড়া এলাকায় বাস করে। পরিবার সূত্রে জানা যায়, সে স্থানীয় মডেল একাডেমি স্কুলে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছিল। এরপর মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে বিএএফ শাহীন কলেজে ভর্তি হয়। আহনাফ নিহত হওয়ার পর মডেল একাডেমি স্কুল কর্তৃপক্ষ তাদের খেলার মাঠটিকে ‘শহীদ আহনাফ খেলার মাঠ’ হিসেবে নামকরণ করেছে।

আহনাফের বাবা নাসির উদ্দিন আহমেদ ও মা সাফাক সিদ্দিকী। তাঁদের দুই ছেলের মধ্যে আহনাফ ছিল বড়। ছোট ছেলে ইফতেখার উদ্দিন আহমেদ ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

আহনাফের বাবা নাসির উদ্দিন আহমেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ছেলের শূন্য আসনে ফুলের তোড়ার ছবিটি অনেকে ‘শেয়ার’ করেছেন। আহনাফের মা সে কথা তাঁকে জানান। এর পর থেকে আহনাফের মা শুধুই কাঁদছেন। বারবারই বলছেন, ‘আজ আমার ছেলেটার পরীক্ষা দেওয়ার কথা ছিল।’

আহনাফ নিহত হওয়ার দিনের কথা বলতে গিয়ে নাসির উদ্দিন বলেন, সে সব সময় বলত, বড় হয়ে এমন কিছু করবে, যার জন্য পরিবারের সদস্যরা গর্ব করবেন। সে ছাত্র আন্দোলনের শুরু থেকেই সোচ্চার ছিল। অন্যান্য দিনের মতোই ৪ আগস্ট মিরপুর-১০ নম্বরে বিক্ষোভে চলে যায় সে। ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর তাঁরা জানতেন না। সন্ধ্যার সময় খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে আহনাফের মরদেহ পান।

আহনাফ যেদিন নিহত হয়, সেদিন (৪ আগস্ট) বিক্ষোভ ঠেকাতে আওয়ামী লীগ তার রাজনৈতিক শক্তিকে মাঠে নামিয়েছিল। মিরপুর-১০ নম্বরে নেমেছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁদের কারও কারও হাতে ছিল আগ্নেয়াস্ত্র। যদিও ছাত্র-জনতার প্রতিরোধের মুখে তাঁরা কয়েক ঘণ্টা পর মাঠছাড়া হন।

৪ আগস্ট সারা দেশে অন্তত ১১১ জন নিহত হন। সেদিন মিরপুরে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটে। তাঁদের একজন আহনাফ।

আহনাফ ও তার মা সাফাক সিদ্দিকীর জন্মতারিখ একই দিনে, ১৩ অক্টোবর। আহনাফের বাবা নাসির উদ্দিন বলছিলেন, ‘আসছে অক্টোবরে ১৮ বছরে পড়বে বলে আহনাফের অনেক উচ্ছ্বাস ছিল। খালি বলত, “এবার আমি জাতীয় পরিচয়পত্র পাব।”’

কথাটি বলতে গিয়ে কাঁদতে শুরু করেন নাসির উদ্দিন। তিনি বলেন, ‘কথা ছিল ছেলের জাতীয় পরিচয়পত্র নিতে যাব। আর আমি নিয়ে এলাম ছেলের মৃত্যুসনদ!’

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

সৌদি বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় পরীক্ষার মুখে পড়েছে। বছরে প্রায় ৮৩ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধা দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার জানাজা ও দাফনে বাধা দিয়েছিলেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। পরে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক পাওয়ার পর জানাজা ও দাফনে সম্মতি দেন তিনি। এরপর জানাজা শেষে তাঁদের বাবা নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

সারাদেশ

২ ঘন্টা আগে

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পূজা বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। এতে বন্দরে পণ্যবাহী ট্রাকের জট এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সারাদেশ

২ ঘন্টা আগে

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

২ ঘন্টা আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

২ ঘন্টা আগে