জাতীয়

চট্টগ্রামে নিজের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত পুলিশ সদস্য

চট্টগ্রামে নিজের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত পুলিশ সদস্য
ছবি: সংগৃহিত

চট্টগ্রামে নিজের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত পুলিশ সদস্য

চট্টগ্রামে নিজের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত পুলিশ সদস্য চট্টগ্রামে নিজের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত পুলিশ সদস্য চট্টগ্রামে বৈষম্যবিরোধি আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে ছত্রভঙ্গ করতে নিজের ছোঁড়া সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মহানগরীর চেরাগি মোড়ের কদম মোবারক শাহী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন মোহাম্মদ মোশাররফ হোসাইন। নগরের কোতোয়ালী থানার উপ-পরিদর্শক পদে কর্মরত তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম বলেন, সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা নগরীর কদম মোবারক শাহী জামে মসজিদের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় আটক শিক্ষার্থীদের ছাড়াতে আন্দোলনকারীরা পুলিশের প্রিজনভ্যান আটকানোর চেষ্টা করেন।

এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতি-তর্কাতর্কি ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড ছোড়া হয়। ওই সাউন্ডগ্রেনেডে আহত হন উপ-পরিদর্শক মোশাররফ। তার চোখ-নাক ও কানে আঘাত লাগার কথা জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম। চট্টগ্রামে ছাত্রদের বিক্ষোভে পুলিশের টিয়ারশেল এই পুলিশ কর্মকর্তা বলেন, আহত পুলিশ সদস্য মোশাররফকে প্রথমে বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শেভরন ডায়াগনস্টিকের একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হতে পারে।

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

হাম হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন।

সারাদেশ

১৫ মিনিট আগে

হেতেমখাঁ-বর্ণালী সড়ক

সম্পন্ন হলো উন্নয়ন কাজ হেতেমখাঁ-বর্ণালী সড়ক

রাজশাহী মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সড়কটির কার্পেটিং কাজ ও সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সড়কের উন্নয়ন কাজের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের অগ্রগতি ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন

রাজশাহী

১৭ মিনিট আগে

৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ ৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

দীর্ঘ সময় ধরে পণ্যমূল্য বাড়তে থাকায় নির্দিষ্ট আয়ের মানুষ, নিম্ন আয়ের পরিবার ও সীমিত সঞ্চয়ের ওপর নির্ভরশীলদের ক্রয়ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএমএফের পূর্বাভাসে অবনতির ধারাও স্পষ্ট। সংস্থাটি চলতি অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস এপ্রিলে ৪ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করলেও জুলাইয়ে তা কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশ এবং অক্টোবরে আরও কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ করেছে। একই সময়ে মূল্যস্ফীতির পূর্বাভাস ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ৯ শতাংশ করা হয়েছে।

স্পেশাল ফিচার

৩২ মিনিট আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

৪ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

৪ ঘন্টা আগে