জাতীয়

জুলাই মাসেই জাতির সামনে ‘জুলাই সনদ’ উপস্থাপন: প্রধান উপদেষ্টা

জুলাই মাসেই জাতির সামনে ‘জুলাই সনদ’ উপস্থাপন: প্রধান উপদেষ্টা
- ছবি - ইন্টারনেট

জুলাই মাসেই জাতির সামনে ‘জুলাই সনদ’ উপস্থাপন: প্রধান উপদেষ্টা

২০২৬ সালের এপ্রিল মাসের নির্বাচন আয়োজন করার আগে অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আসন্ন জুলাই মাসেই জাতির সামনে ঐতিহাসিক ‘জুলাই সনদ’ উপস্থাপন করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, এই ‘জুলাই সনদ’ হবে একটি ঐকমত্যভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিমূলক দলিল, যেখানে দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার, গণতান্ত্রিক পুনর্গঠন ও জনকল্যাণকেন্দ্রিক রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া সংস্কার এজেন্ডাগুলোর তালিকা থাকবে। এই দলিলেই দেশের ভবিষ্যৎ রূপরেখার ভিত্তি স্থাপন করা হবে।

প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব ও অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল। তারা আমাকেও সেখানে আমন্ত্রণ জানায়। আমি বলেছিলাম, দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এই ঘোষণাপত্র দেওয়া ভালো হবে।

এই প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে ‘জুলাই সনদ’— যা হবে জাতির সর্বসম্মতিক্রমে গৃহীত এক ঐতিহাসিক প্রস্তাবনা। এর মধ্য দিয়ে প্রমাণিত হবে যে বাংলাদেশ নতুন রাজনৈতিক ঐক্যের পথে অগ্রসর হচ্ছে।