জাতীয়

সমন্বয়কদের খোঁজে ডিবি কার্যালয়ে ১২ শিক্ষক, দেখা করলেন না হারুন

সমন্বয়কদের খোঁজে ডিবি কার্যালয়ে ১২ শিক্ষক, দেখা করলেন না হারুন
ছবি: সংগৃহীত

সমন্বয়কদের খোঁজে ডিবি কার্যালয়ে ১২ শিক্ষক, দেখা করলেন না হারুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ শিক্ষকের একটি প্রতিনিধিদল।

তবে 'ব্যস্ততার কারণে' তাদের সঙ্গে দেখা করেননি গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ডিবি কার্যালয়ে গিয়ে শিক্ষকরা ২০ মিনিটের মতো তারা অবস্থান করেন। পরে হারুনের দেখা না পেয়ে ফিরে যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে উদ্বিগ্ন হয়ে আমরা সেখানে যাই। মিডিয়া থেকে আমরা জেনেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে হাসপাতাল থেকে 'অধিকতর নিরাপত্তার' জন্য এখানে নিয়ে এসেছে। হাসপাতাল থেকে কেন এখানে আনা হলো সেই খবর নিতেই আমরা এসেছি।

তিনি অভিযোগ করে বলেন, আমরা যখন এখানে এসেছি তখন এখানকার অফিস প্রধান (ডিবির হারুন অর রশীদ) ভেতরেই ছিলেন। তাকে খবরও দেওয়া হয়েছে। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করেননি। যদিও আমাদেরকে অফিসের ভেতর থেকে বলা হয়েছিল উনার গাড়ি থামিয়ে কথা বলতে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা শিক্ষার্থীদের অভিভাবকও বটে, কাজেই আমাদের শিক্ষার্থীরা ঠিকভাবে আছে কিনা সেই খবর আমরা কারো গাড়ি আটকে জিজ্ঞেস করবো কেন? এটা তো খুবই স্বাভাবিক যে পুরো বিষয়টা স্বচ্ছ থাকবে। কেন, কী হয়েছে আমাদেরকে বলা হবে। কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, তারা আমাদের শিক্ষার্থী। তাদের চিকিৎসা থেকে শুরু করে সবকিছু নিয়েই আমরা উদ্বিগ্ন। এটা আমাদের দায়িত্ব। সে কারণেই আমরা খোঁজ নিতে এসেছি। নিরাপত্তার অভাব হলে আমাদের জিম্মায়ও দিতে পারতেন।

তিনি আরও বলেন, তিনি (ডিবির হারুন অর রশীদ) তো আমাদের সঙ্গে দেখাই করলেন না! এটা অত্যন্ত অভদ্রতাসূচক কাজ হয়েছে বলে আমি মনে করি। এখানে আমরা ১২ জন শিক্ষক এসে দাঁড়িয়ে আছি, তার দেখা করার সময় হলো না। সেটা তিনি ভদ্রভাবে আমাদের জানাতেও পারলেন না, এটা ঠিক হয়নি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে ১২ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দীন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজলী শেহরীন ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা ও অধ্যাপক সাঈদ ফেরদৌস, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অরণি সেমন্তী খান, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইমুম রেজা, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষক অলিউর সান ও ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার শিক্ষক তামারা মাকসুদ।

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৫ মিনিট আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ মিনিট আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

২১ মিনিট আগে

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

পণ্য ও সেবার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানসম্মত ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৭তম বিশ্বমান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।

রাজশাহী

৩০ মিনিট আগে

রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের নিয়ে রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মো.এরশাদ আলী ঈশা।

সারাদেশ

৪৩ মিনিট আগে