জাতীয়

প্রয়োজনে জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রয়োজনে জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসার নির্দেশ প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহিত

প্রয়োজনে জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসার নির্দেশ প্রধান উপদেষ্টার

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মেডিক্যাল বোর্ডের সুপারিশের আলোকে প্রযোজ্যক্ষেত্রে চিকিৎসাধীনদের দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা যাবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনার চিঠি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না।

চিঠিতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংখ্যক মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মেডিক্যাল বোর্ডের সুপারিশের আলোকে প্রযোজ্যক্ষেত্রে চিকিৎসাধীনদের দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা যাবে।

সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত চিঠিতে আরো বলা হয়, হাসপাতালসমূহে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ ও যথাযথ সমন্বয়ের লক্ষ্যে প্রযোজ্য হাসপাতালসমূহে একটি ‘সার্বক্ষণিক সমন্বয় সেল’ স্থাপন করতে হবে।

সংশ্লিষ্ট হাসপাতালের ১ জন ডাক্তার (হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত), হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা/ শহর সমাজসেবা কর্মকর্তা অথবা সমাজসেবা অধিদফতর কর্তৃক মনোনীত কর্মকর্তা, দুজন ছাত্র প্রতিনিধির সমন্বয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ‘সার্বক্ষণিক সমন্বয় সেল’ গঠনের জন্য এ নির্দেশনা দেয়া হয়। উপরোক্ত সমন্বয় সেল হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল বোর্ড ও স্বাস্থ্যসেবা বিভাগের সাথে প্রয়োজনীয় সমন্বয় করবে।

আহতদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে তা স্বাস্থ্যসেবা বিভাগ ও প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করবে। প্রধান উপদেষ্টার উপরোক্ত নির্দেশনাসমূহের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফর চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয়

৪০ মিনিট আগে

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১১ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১১ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে