জাতীয়

মোহাম্মদপুরে শিক্ষার্থীদের ওপর গুলি, পরিচয় মিলেছে সন্ত্রাসীদের

মোহাম্মদপুরে শিক্ষার্থীদের ওপর গুলি, পরিচয় মিলেছে সন্ত্রাসীদের
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে শিক্ষার্থীদের ওপর গুলি, পরিচয় মিলেছে সন্ত্রাসীদের

কোটা সংস্কার আন্দোলন ঘিরে স্বাধীনতার পর গত জুলাই মাসে সবচেয়ে বেশি রক্ত দেখেছে বাংলাদেশ। আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের দমন করতে পুলিশের পাশাপাশি মাঠে নামানো হয় র‍্যাব ও বিজিবি। এই আন্দোলনের সময় প্রাণহানি হয় কয়েকশ মানুষের। এসব ঘটনায় নিহত ও আহতদের মধ্যে অধিকাংশকেই গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। সড়কে শিক্ষার্থীদের লাশের সারি দেখে ঘরে বসে থাকতে পারেনি সাধারণ মানুষ, সবাই নেমে আসেন রাজপথে।

অবশষে গত ৫ আগস্ট জনরোষে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি আন্দোলনের সময় ঘটা বিভিন্ন নৃশংসতার ভিডিও সামনে আসতে শুরু করেছে। ঢাকার যেসব এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছত্রলীগসহ তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের ভয়াবহ সংঘর্ষ হয়, তার মধ্যে অন্যতম মোহাম্মদপুর। সম্প্রতি ওই এলাকার সংঘর্ষের বেশকিছু ভিডিও প্রকাশ্যে এসেছে।

গত ১৭-১৯ জুলাই এবং ৪ আগস্ট বিক্ষোভে উত্তাল ছিল মোহাম্মদপুর এলাকা। বিশেষ করে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বসিলা সড়কজুড়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। তখন সরকারি বিভিন্ন বাহিনীর সদস্যরা সশস্ত্র অবস্থায় ছিলেন, আর অগ্নিয়াস্ত্র হাতে তদের সামনে ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রকাশ্যে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করেন তারা।

এসব ভিডিও, স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলাবাহিনীর একটি সূত্রে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো সন্ত্রাসীদের পরিচয় মিলেছে। তারা হলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের নেতা আসিফ আহমেদ, একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তারেকুজ্জামান রাজীব এবং তৎকালীন স্থানীয় সংসদ ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।

অপর এক ভিডিওতে দেখা যায়, সাবেক সংসদ ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে যাচ্ছেন। তার গুলিতে একজনকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। গুলিবিদ্ধ ওই ব্যক্তি পরবর্তীতে মারা গেছেন বলেন নিশ্চিত করেছেন স্থানীয়রা। তবে বিপ্লবের সঙ্গে থাকা অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে কাউন্সিলর আসিফ আহমেদ এবং সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫৪ মিনিট আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৫ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৮ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৯ ঘন্টা আগে