জাতীয়

বুক পেতে দিলেন আবু সাঈদ, লাগল ৩ রাউন্ড গুলি

বুক পেতে দিলেন আবু সাঈদ, লাগল ৩ রাউন্ড গুলি
ছবি: সংগৃহিত

বুক পেতে দিলেন আবু সাঈদ, লাগল ৩ রাউন্ড গুলি

পুলিশ ও ছাত্রলীগের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আর গুলি ছুড়বেন না।’ এরপর দু’হাত তুলে বলেন, ‘আপনারা আমাকে গুলি করেন।’ সাথে সাথে ১ নম্বর গেট থেকে পুলিশ তিন রাউন্ড ছররা গুলি ছুড়লে মাটিতে পরে যান আবু সাঈদের। শিক্ষার্থীরা তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে তিনি গুলিবিদ্ধ হন।

নিহত শিক্ষার্থীর বাড়ি জেলার পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায়। তিনি ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র।

পরে মেডিক্যাল ক্যাম্পাসে লাশ নিয়ে মিছিল বের করে শিক্ষার্থীরা। এরপর লাশ তাদের কাছ থেকে পুলিশ হেফাজতে নিলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। লাশের দাবিতে আবারো বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টায় মডার্ন মোড় থেকে ক্যোম্পাসের দিকে পুলিশের সাজোয়া গাড়ি ও কয়েক শ’ পুলিশ কর্ডরন করে আসতে থাকলে শিক্ষার্থীরা আবারো উত্তপ্ত হয়ে উঠে। তারা বিক্ষোভ নিয়ে ক্যাডেট কলেজের প্রধান গেটের সামনে গিয়ে পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে পুলিশ সাজোয়া যানসহ পিছু হটতে থাকে।

ক্যাডেট কলেজ পোস্ট অফিসের সামনে গেলে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করতে আসে এক প্লাটুন বিজিবি। তাদেরকে পিছু হটতে বাধ্য করে তারা। পরে তারা মডার্ন মোড়ের আশপাশে অবস্থান নেয় এবং লাশের দাবি করে।

শিক্ষার্থীদের অভিযোগ, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের ওপর হামলা করে তাদের সেখান থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ।

রংপুর মহানগর পুলিশের কমিশনার মো: মনিরুজ্জামান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে। পুলিশের গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। অন্তত ১০ পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় এক শিক্ষার্থী মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

এদিকে নিহতের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়ায় চলছে শোক। তার বাবা মকবুল হোসেন আওয়ামী লীগের একজন সক্রিয়কর্মী বলে জানা গেছে।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৩ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৪ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৪ ঘন্টা আগে