জাতীয়

বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের উদ্বেগ

বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের উদ্বেগ
ছবি: সংগৃহিত

বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের উদ্বেগ

বাংলাদেশি নাগরিকদের পরিকল্পিত হত্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা সাম্প্রতিক দিনগুলোতে নতুন মাত্রা পেয়েছে। বছর কয়েক আগে ফেলানি খাতুনের হত্যাকাণ্ড আন্তর্জাতিক স্তরে নিন্দার ঝড় তুলেছিল। কিন্তু তা সত্ত্বেও, সীমান্তে হত্যার ঘটনা থামেনি।

সম্প্রতি ১৫ বছর বয়সী কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহত হয়েছেন। এছাড়া কিশোরী স্বর্ণা দাস ও আবদুল্লাহও বিএসএফের হাতে প্রাণ হারিয়েছেন। আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছে— ২০২৩ সালে বিএসএফ সীমান্তে গুলি করে ৩১ জন বাংলাদেশিকে হত্যা করেছে। এর আগে ২০২১ সালে ১৮ জন এবং ২০২২ সালে ২৩ জনকে হত্যা করা হয়েছিল। ২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে বিএসএফের হাতে অন্তত ৫২২ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এমনকি করোনা মহামারির সময়ও এই হত্যাকাণ্ড বন্ধ হয়নি।

ভারতীয় দণ্ডবিধি বা আন্তর্জাতিক আইন অনুযায়ী চোরাচালানকারীদের গুলি করে হত্যা করার অনুমতি নেই। বরং সীমান্ত পেরোনো ব্যক্তিদের গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করার কথা বলা হয়েছে। তবুও ভারত নিয়মিতভাবে সীমান্ত নিয়ন্ত্রণ আইন ও দ্বিপাক্ষিক চুক্তি উপেক্ষা করছে। ১৯৭৫ সালের ভারত-বাংলাদেশ যৌথ সীমান্ত কর্তৃপক্ষ নির্দেশনা এবং ২০১১ সালের সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা অনুসারে বিএসএফকে আত্মরক্ষার ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার পরিহার করতে বলা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বলছে— বিএসএফের হাতে নিহত অধিকাংশ ব্যক্তি নিরস্ত্র বা সামান্য অস্ত্রধারী ছিলেন। অনেকেই পালানোর সময় পেছনে গুলি খেয়েছেন। কোনো তদন্তেও প্রাণঘাতী অস্ত্র উদ্ধার হয়নি যা আত্মরক্ষার প্রয়াস হিসেবে বিবেচিত হতে পারে। এই ধরনের সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ। সীমান্তে এসব হত্যাকাণ্ড বাংলাদেশের মর্যাদা এবং অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি।

এদিকে ভারতের এমন সহিংস কর্মকাণ্ড মোকাবিলা এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন। বিশেষ করে— জাতিসংঘ, ইউরোপীয় পার্লামেন্ট ও মানবাধিকার পরিষদের মতো সংস্থাগুলোকে এসব হত্যাকাণ্ডে নিন্দা এবং কূটনৈতিক পদক্ষেপ গ্রহণে সহায়তার অনুরোধ জানিয়েছে সংগঠনগুলো।

এছাড়া তারা বলছে, এই হত্যাকাণ্ডের বিষয়ে নীরবতা ভাঙার সময় এসেছে। বাংলাদেশের সীমান্তে এই রক্তপাত বিশ্ব উপেক্ষা করতে পারে না। একত্রে কাজ করে নিরপরাধদের কান্না অশ্রুতে পরিণত করা যাবে না।

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

১ মিনিট আগে

ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

একযোগে ব্যাংকের কার্ডসেবা বন্ধ ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রায় ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা একযোগে বন্ধ হওয়ার ঘটনায় দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং গ্রাহক-যোগাযোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অক্টোবরের শুরুতে Q-Cash পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর, ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন কার্ডসেবা বিঘ্নিত হয়। এতে জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন ও লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা; বাধাগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমও।

ধর্ম

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড়ের পবিত্র শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় পূজা-অর্চনা করেন।

ছবি

৩ ঘন্টা আগে

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

জামায়াত মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, তুরস্ক সরকারের সঙ্গে বৈঠকে মক্কা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রাজনীতি

৩ ঘন্টা আগে