জাতীয়

আয়নাঘরের মূল হোতা আমি নই : জিয়াউল আহসান

আয়নাঘরের মূল হোতা আমি নই : জিয়াউল আহসান
ছবি: সংগৃহিত

আয়নাঘরের মূল হোতা আমি নই : জিয়াউল আহসান

‘আয়নাঘরের মূল হোতা আমি? এসব কীভাবে বানান। আমি আয়নাঘরের মূল হোতা নই। এসব আমার নামে বানানো মিথ্যা অভিযোগ।’ আদালত চত্বরে এমন মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান।

আজ বুধবার (১৬ অক্টোবর) আদালতে আনা হলে তিনি এই কথা বলেন। নিউমার্কেট থানায় দায়ের করা একটি গুম ও অপহরণের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় আজ।

আদালতে তোলা হলে জিয়াউল আহসানের ব্যাপারে বিচারক সাইফুর রহমান জিজ্ঞেস করেন, উনি কি অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা? তখন মামলার তদন্ত কর্মকর্তা বলেন, না অব্যাহতিপ্রাপ্ত নন, মূলত অবসরপ্রাপ্ত।

এরপর বিচারক মামলার তদন্ত কর্মকর্তাকে বলেন, ওনার নামের পাশে অব্যাহতিপ্রাপ্ত লেখা আছে, এটা ঠিক করে দেবেন।

তখন বিএনপির আইনজীবী বলেন, উনি মূলত অব্যাহতিপ্রাপ্ত। আয়নাঘরের মূল হোতা তিনি। বিগত সরকারের গুম-খুনের কারিগর।

এ বক্তব্যর প্রতিবাদে আসামিপক্ষের আইনজীবী বলেন, আয়নাঘরের হোতা বললেই হলো? এসব কই পান। তখন বিচারক বলেন, এখন তো শুনানির সময় না। আপনারা চুপ করেন।

এরপর নিউ মার্কেট থানার মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে বিচারক চলে যান। বিচারকের প্রস্থানের পর বিএনপির ওই আইনজীবীকে উদ্দেশ করে জিয়াউল আহসান বলেন, আয়নাঘরের মূল হোতা আমি? এসব কীভাবে বানান। আমি আয়নাঘরের মূল হোতা নই। এসব আমার নামে বানানো মিথ্যা অভিযোগ। এসময় তার চেহারায় রাগ ফুটে ওঠে।

পরে পুলিশ কর্মকর্তারা জিয়াউল আহসানকে হেলমেট পরিয়ে হাজত খানায় নিয়ে যান।

উল্লেখ্য, জিয়াউল আহসান ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার ছিলেন। দীর্ঘদিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ৭ ডিসেম্বর থেকে তিনি র‌্যাব ছাড়ার আগ পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত থাকার সময় তাকে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) ডিডিজি হিসেবে বদলি করা হয়। পরে তাকে সেখান থেকে এনএসআই’র পরিচালক হিসেবে সংযুক্ত করা হয় ২০১৬ সালে। ২০১৭ সালে তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক হন তিনি। ২০২২ সালে এনটিএমসি’র মহাপরিচালক (ডিজি) করা হয়।

তবে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৬ আগস্ট আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ। পরে নিউ মার্কেট থানার এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

৪ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৪ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে