জাতীয়

দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী, টোল প্লাজায় আগুন

দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী, টোল প্লাজায় আগুন
ছবি: সংগৃহিত

দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী, টোল প্লাজায় আগুন

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় প্রায় ৫ ঘণ্টাব্যাপী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। এ ঘটনায় আন্দোলনকারীরা যাত্রাবাড়ী টোল প্লাজায় আগুন দিয়েছে। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সেখানে র‌্যাব এবং বিজিবি সদস্যরাও অবস্থান করছে। কিন্তু এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। দফায় দফায় চলছে সংঘর্ষ। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছে। এর আগে এ ঘটনায় ছয় জন গুলিবিদ্ধ হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার আগে রাজধানী হানিফ ফ্লাইওভার এর টোল প্লাজার মুখে আন্দোলনকারীরা অবস্থান নেয় এবং সেখানে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশের সাথে যোগ দেয় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা। তারা একসাথে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ছয় জন গুলিবিদ্ধ হওয়ার খবর জানা গেছে।

প্রায় ৫ ঘণ্টা হতে চললেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারিনি পুলিশ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আন্দোলনকারীরা শনিরআখড়া এলাকার দিকে অবস্থান নিয়েছে। অন্যদিকে যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে যাত্রাবাড়ী এলাকায়। পুরো এলাকার রাস্তায় ইট-পাটকেল এবং বড় বড় কাঠের টুকরো পড়ে আছে।

এই মুহূর্তে সেখানে পুলিশ সাঁজোয়া যান নিয়ে যাত্রাবাড়ী সড়কে কোটা আন্দোলনকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। তাদের সাথে রয়েছে র‍্যাব সদস্যরা।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়। তারা হলেন- বাবু মিয়া (৫০) ও তার ছেলে রোহিত মিয়া (২), মো. ফয়সাল (১৮), মনিরুল ইসলাম (২০), পিয়াস (১৭) ও মো. সোহাগ মিয়া (২৭)। এদের মধ্যে ফয়সালের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ফয়সালকে ঢামেকে নিয়ে আসা তানজিল জানান, আমরা চারজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ ফয়সালসহ চারজন গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। ফয়সালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

গুলিবিদ্ধ বাবা-ছেলেকে ঢামেকে নিয়ে আসা লিপি আক্তার জানান, শনির আখড়া বর্ণমালা স্কুলের পাশের এক বাসার নিচতলায় বসা ছিলেন তারা। সেসময় জানালা দিয়ে গুলি এসে তার ছেলে ও স্বামী গুলিবিদ্ধ হন।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৩০ মিনিট আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩৩ মিনিট আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৩ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৩ ঘন্টা আগে