জাতীয়

যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ প্রাণ দিয়েছে তা বাস্তবায়ন করা হবে: ড. ইউনূস

যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ প্রাণ দিয়েছে তা বাস্তবায়ন করা হবে: ড. ইউনূস
ছবি: সংগৃহীত

যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ প্রাণ দিয়েছে তা বাস্তবায়ন করা হবে: ড. ইউনূস

যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ প্রাণ দিয়েছে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১০ আগস্ট) সকালে রংপুরের পীরগঞ্জে কোটা আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকের এ কথা বলেন তিনি।

 

ড. ইউনূস বলেন, আবু সাঈদ এক পরিবারের সন্তান নয়, আবু সাঈদ এখন ঘরে ঘরে। যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ প্রাণ দিয়েছে তা বাস্তবায়ন করা হবে। নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের। আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নই।

এর আগে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পীরগঞ্জ যান ড. ইউনূস। এরপর বাবনপুরে আবু সাঈদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন। এ সময় সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

ড. ইউনূসের আগমনকে ঘিরে গোটা পীরগঞ্জ উপজেলা সেনাবাহিনী, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন ১৭ জুলাই পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৬ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১০ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১০ ঘন্টা আগে