জাতীয়

নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন জসীম উদ্দিন

নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন জসীম উদ্দিন
ছবি: সংগৃহীত

নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন জসীম উদ্দিন

নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। আগামী সোমবার (২ সেপ্টেম্বর) তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিতে পারেন।

রোববার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার দায়িত্ব থেকে সরে গিয়ে বিদায় নিয়েছেন। এখন নতুন পররাষ্ট্র সচিব হিসেবে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নিযুক্ত করা হচ্ছে।

জসীম উদ্দিন বিসিএসের ১৩তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি এর আগে কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি টোকিও, দিল্লি ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এমএসএস ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি যুক্তরাজ্যের মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকেও এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এনডিসি কোর্সও সম্পন্ন করেন তিনি।

প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এরপর থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব পদে ব্যপকভাবে রদবদল আনা হয়। সে অনযায়ী পররাষ্ট্র সচিব পদেও রদবদল হচ্ছে।

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৬ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৯ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

১০ ঘন্টা আগে