জাতীয়

সিন্ডিকেটের দৌরাত্ম্য সরকারের সদিচ্ছাকে দমিয়ে রাখতে পারবে না

সিন্ডিকেটের দৌরাত্ম্য সরকারের সদিচ্ছাকে দমিয়ে রাখতে পারবে না
ছবি: সংগৃহীত

সিন্ডিকেটের দৌরাত্ম্য সরকারের সদিচ্ছাকে দমিয়ে রাখতে পারবে না

সিন্ডিকেটের দৌরাত্ম্য সরকারের সদিচ্ছাকে দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর টিএসসি মিলনায়তনে ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের পাশাপাশি প্রত্যেক জেলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, দুর্ভোগ কমিয়ে জনমনে স্বস্তি ফেরাতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য হাতের নাগালে রাখতে তরুণদের বিভিন্ন স্তরে সম্পৃক্ত করছে সরকার। সিন্ডিকেটের দৌরাত্ম্য সরকারের সদিচ্ছাকে দমিয়ে রাখতে পারবে না।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বিশ্বজুড়েই ভোজ্যতেলের দামে ঊর্ধ্বগতি আছে। বন্যার সঙ্গে দ্রব্যমূল্যের সম্পর্ক রয়েছে। বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্স কাজ করে যাচ্ছে। এর সুফলও পাওয়া যাচ্ছে। গত বছর কাঁচা মরিচের কেজি ১২০০ টাকা হয়েছিল। ঠিক সময় আমরা নিয়ন্ত্রণ নেয়ায় এবার দাম বাড়লেও ওই পরিমাণ নয়।

বড় প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছা থাকলে নিত্যপণ্যের দাম কমানো সম্ভব জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা করপোরেটদের হাতে বন্দি নই। বাজার নিয়ন্ত্রণে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছে সরকার। মাঠ প্রশাসনকে সক্রিয় করা বড় চ্যালেঞ্জ ছিল। সেখানে রদবদল হচ্ছে। দক্ষ কর্মকর্তাদের মাঠে পাঠানো হচ্ছে, যেন জনকল্যাণ করতে পারে।

টাস্কফোর্সে ছাত্র প্রতিনিধি যোগ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে বলে জানিয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ভোক্তা অধিকার আইন সংশোধন করে আরও বেশি শক্তিশালী করার কথা ভাবা হচ্ছে।

অর্থ পাচার ও ঋণ খেলাপির কারণে সরকার বাংলাদেশের বড় প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘প্রতিষ্ঠানকে সচল রাখতে সরকার সচেষ্ট আছে। ব্যক্তি অপরাধের জন্য ব্যক্তি শাস্তি পাবেন, কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

২ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

২ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৫ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৬ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে