জাতীয়

রাজনীতির দলগুলোর সংস্কার প্রস্তাবের ওপর নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ

রাজনীতির দলগুলোর সংস্কার প্রস্তাবের ওপর নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ
ছবি: সংগৃহীত

রাজনীতির দলগুলোর সংস্কার প্রস্তাবের ওপর নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে তা সংস্কার প্রস্তাবের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলেছেন। সংবিধান নতুন করে প্রবর্তন নাকি সংশোধন করা দরকার তা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। তখন অনেকেই ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, আইন ও বিচার বিভাগের সংস্কারের কথা বলেছেন।

প্রেস সচিব জানান, অনেকে শিক্ষানীতির আমূল পরিবর্তনের কথা বলেছেন। ইসলামি দলগুলো ১ মাসের মধ্যে মামলা তুলে নিতে অনুরোধ করেছেন। প্রোপোরশন অফ রিপ্রেজেন্টেশনের কথাও অনেকে বলেছেন।

এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল সময় বেধে দেয়নি জানিয়ে তিনি বলেন, এই সরকার গঠনের পর থেকে সবচেয়ে বড় আলোচনার বিষয় রাষ্ট্রের সংস্কার। আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা।

প্রেস সচিব বলেন, ছাত্ররা রাষ্ট্র মেরামতের কথা বলছেন। এই মেরামত কীভাবে হবে সে বিষয়ে আজকে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে, কেউ কেউ পরে মতামত জানানোর কথা বলেছেন।

ক্ষমতায় বসার মাত্র ৩ সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে বসেছেন। এর আগে বিএনপি ও জামায়াতসহ অন্য দলগুলোর সঙ্গে আলোচনা হয়। রাষ্ট্র মেরামতের জন্য রাজনৈতিক দলগুলো যৌক্তিক সময় বেধে দেবে বলে জানান শফিকুল।

এর আগে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১৩ মিনিট আগে

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

রেজাল্ট ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ মিনিট আগে

হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

সৌদি হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাঙ্কার-সুবিধাসম্পন্ন সুরক্ষিত প্রাসাদে অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আন্তর্জাতিক

১৯ মিনিট আগে

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে