ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার। কোন এলাকায় এসব যান চলতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণ—সবকিছু নীতিমালায় নির্ধারণ করা হবে।এঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার। কোন এলাকায় এসব যান চলতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণ—সবকিছু নীতিমালায় নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেড়েছে। এতে যাতায়াতে কিছুটা সুবিধা হলেও যানজট বাড়ছে। পাশাপাশি চালকদের প্রশিক্ষণের ঘাটতি এবং যানবাহনের কারিগরি নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সরকার দ্রুত নীতিমালা প্রণয়ন করে এসব যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে চায় বলে জানান তিনি।