দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করান।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির পরিচালনায় রাষ্ট্রীয় মর্যাদায় শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৫৯ জন সংসদ সদস্যের মধ্যে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদ পান আট ভোট। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে তাঁকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন বাহিনীর প্রধান, বিচারক, কূটনীতিকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হলো।