ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় দলটির কার্যক্রম নিষিদ্ধ নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ কাজে বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি পুলিশের।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির উপপুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন।

তিনি জানান, যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চারটি ককটেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দলটির কয়েকজন নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের আদেশে ক্ষুব্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করছেন।