সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট নিট লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ পরপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কারখানার তিনটি ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। আতঙ্কে শ্রমিকরা দ্রুত বের হওয়ার চেষ্টা করলে কয়েকজন আহত হন।
বিস্ফোরিত একটি গ্যাস সিলিন্ডার ছিটকে কারখানার সামনের একটি টিনশেড দোকানে গিয়ে পড়ে। এতে সেখানে থাকা এক নারী নিহত হন।
পরে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে আগুন দেখতে পান শ্রমিকরা। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪-এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। সিলিন্ডারগুলো গ্যাসমুক্ত করার পাশাপাশি আর কোনো হতাহত আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চালানো হয়।
ঘটনায় আহত ১৪ জনের মধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।
জাতীয়
পোশাক কারখানা
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭,
সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন।









