জাতীয়

নতুন ভোটার প্রায় ৫০ লাখ, মৃত ১৫ লাখ বাদ

নতুন ভোটার প্রায় ৫০ লাখ, মৃত ১৫ লাখ বাদ
ছবি: সংগৃহীত

নতুন ভোটার প্রায় ৫০ লাখ, মৃত ১৫ লাখ বাদ

নির্বাচন কমিশন জানিয়েছে, হালনাগাদ ভোটার তালিকায় নতুন যুক্ত হতে যাচ্ছেন ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফ করার সময় এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

তিনি আরো জানান, হালনাগাদ কার্যক্রমে ১৫ লাখ ২৩ হাজার মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটার তালিকা থেকে বাদ যাবে তাদের নাম।

এবার ৬১ লাখ নতুন ভোটার নিবন্ধনের লক্ষ্য ছিল বলে জানান কমিশন সচিব।

গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন।

সূত্র : বিবিসি

সর্বশেষ প্রকাশিত খবর...

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস