জাতীয়

অবসরে পাঠানো ৫ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ

অবসরে পাঠানো ৫ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ
ছবি: সংগৃহীত

অবসরে পাঠানো ৫ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য সেক্টরের পাশাপাশি জনপ্রশাসনেও ব্যাপক রদবদল করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই ধারাবাহিকতায় এবার আওয়ামী লীগ সরকারের সময়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো পাঁচ অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগে সচিব করা হয়েছে। তারা সবাই বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা। তারা দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব; মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব; ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের সচিব; ড. নাসিমুল গণিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব ও এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের এই নিয়োগ দেওয়া হয়।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন তিন দিনের মাথায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

১ মিনিট আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৩৭ মিনিট আগে

ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

স্বাস্থ্য ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের মধ্যে রোগ প্রতিরোধে আশার আলো দেখাচ্ছে জাপানের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকা। গবেষকদের দাবি, টিকাটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

স্বাস্থ্য

৩৮ মিনিট আগে

বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

রুয়েট বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

শিক্ষার্থীরা ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ দুটি ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

শিক্ষা ও ক্যাম্পাস

৪১ মিনিট আগে

২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েটের ভিসি, সরকারের হস্তক্ষেপ কামনা

চুয়েট ২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েটের ভিসি, সরকারের হস্তক্ষেপ কামনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম ২৪ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।

শিক্ষা ও ক্যাম্পাস

৪৪ মিনিট আগে

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে