জাতীয়

রাজশাহীতে হিন্দু সমাবেশ দেশের ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন কুচক্রী মহল নষ্ট করতে চায় : অধ্যাপক মুজিব

রাজশাহীতে হিন্দু সমাবেশ দেশের ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন কুচক্রী মহল নষ্ট করতে চায় : অধ্যাপক মুজিব
ছবি: সংগৃহিত

রাজশাহীতে হিন্দু সমাবেশ দেশের ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন কুচক্রী মহল নষ্ট করতে চায় : অধ্যাপক মুজিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন কুচক্রী মহল নষ্ট করতে চায়। এব্যাপারে সতর্ক থাকতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

আজ (১১ আগস্ট) রোববার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতুর ধাম ইসকন-এর উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে এক সম্প্রীতি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

গোদাগাড়ী উপজেলা আমীর নুমায়ন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী, রাজশাহী জেলা (পশ্চিম) আমীর অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক ও সহকারি সেক্রেটারি ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আমি ১৯৮৬ সাল থেকে এখানে আসি। কোনোদিন কেউ বলেনি যে খেতুর উৎসবে কোন সমস্যা হয়েছে। এরকম ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধনকে কুচক্রী মহল নষ্ট করতে চায়।” ইসকন সভাপতি পার্থ সারথি বলেন, “আমি সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও ধর্মীয় বিষয়ে বক্তব্য দিতে গিয়ে বলে থাকি যে তোমরা মুসলমানদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি দেখতে হলে গোদাগাড়ী যেতে হবে।”

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৪ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৮ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৮ ঘন্টা আগে