জাতীয়

৭ জানুয়ারির নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

৭ জানুয়ারির নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে
ছবি: সংগৃহিত

৭ জানুয়ারির নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, গত ৭ জানুয়ারির নির্বাচনে যারা বিতর্কিত ভূমিকা রেখেছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। এটি হচ্ছে এবং আরো দ্রুত হবে। প্রশাসনের কর্মকর্তা যারা ভালো, বিগত দিনের কর্মকাণ্ডে পদায়নযোগ্য তাদের পদায়ন করা হচ্ছে।

জুলাই-আগস্ট বিপ্লবের আহত-নিহতদের বিষয়ে তথ্য অনুসন্ধান চলছে। আমাদের সঙ্গে তদন্তে জাতিসংঘের টিমও জড়িত রয়েছে। সরকার চাচ্ছে যেন জনগণ এসব তদন্তের বিষয়ে প্রতিফলন দেখতে পায়।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, এরই মধ্যে ১৪ জন সচিবকে ওএসডি করা হয়েছে। তবে এটি তেমন শাস্তি না। অনেককে বদলিও করা হয়েছে। ১৬ বছরের স্বৈরাচার অফিসার তো করে নাই। ১৬ বছরে অনেকে উন্মদ হয়ে গিয়েছিল।

তিনি বলেন, আবু সাঈদের কবর জিয়ারত করলাম। এটি আমার জন্য সৌভাগ্যের। আমরা জনগণের সেবক না চাকর। সিটি করপোরেশনে প্রশাসনের কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনার সিটি করপোরশনে যাবেন, কথা বলবেন। জনগণের জন্য প্রশাসকরা কাজ করবেন। আবু সাঈদ হত্যা মামলা নিয়ে তিনি বলেন, আবু সাঈদ হত্যা মামলা একটি বিচারাধীন বিষয়। এ বিষয়ে কম কথা বলা ভালো। তবে সাজার বাহিরে কেউ যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান, রংপুর বিভাগীয় কমিশনার আজমল হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ প্রশাসনের কর্মকর্তারা।

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

২ মিনিট আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

৪ মিনিট আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

২ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

২ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

২ ঘন্টা আগে

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে