জাতীয়

কোটা সংস্কার আন্দোলনের ১৫ দিনে ঢাকায় গ্রেফতার ২৫৩৬ : ডিএমপি

কোটা সংস্কার আন্দোলনের ১৫ দিনে ঢাকায় গ্রেফতার ২৫৩৬ : ডিএমপি
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের ১৫ দিনে ঢাকায় গ্রেফতার ২৫৩৬ : ডিএমপি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভে রাজধানীতে ২ হাজার ৫৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি কে এন রায় নিয়তি জানান, গত ১২ থেকে ২৬ জুলাই পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এছাড়া কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ২৯০ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

র‌্যাব সদর দফতরের গণমাধ্যম শাখার এএসপি ইমরান খান জানান, শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে ৭১ জনকে ঢাকা থেকে এবং বাকিদের ঢাকার বাইরে থেকে গ্রেফতার করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, হামলাকারী ও নাশকতাকারীরা চিহ্নিত না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে।

রংপুর শিল্পকলা মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘তারা যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন-অর-রশীদ বলেছেন, কোটা আন্দোলনের নামে যারা নাশকতা করেছে এবং পুলিশ কর্মকর্তাদের হত্যা করেছে তারা যেখানেই থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডিবি প্রধান বলেন, যারা পুলিশ কর্মকর্তাদের হত্যা করেছে, বেসামরিক মানুষকে হত্যা করেছে এবং মেট্রোরেলসহ সরকারি স্থাপনায় নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন এবং এগুলোতে অর্থায়ন করেছেন বা আর্থিক লেনদেনে সহায়তা করেছেন তাদের ছাড় দেওয়া হবে না, তারা যেখানেই থাকুক না কেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সারাদেশে অন্তত দুই হাজার বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

ফখরুল বলেন, ‘এ পর্যন্ত আমরা জানতে পেরেছি আমাদের প্রায় দুই হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

তবে সরকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়ায় গ্রেফতার ও হতাহতের সঠিক তথ্য তাদের কাছে এখনও নেই বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১ ঘন্টা আগে

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

পণ্য ও সেবার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানসম্মত ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৭তম বিশ্বমান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।

রাজশাহী

১ ঘন্টা আগে

রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের নিয়ে রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মো.এরশাদ আলী ঈশা।

সারাদেশ

১ ঘন্টা আগে