জাতীয়

শিক্ষার্থীদের প্রতি সমর্থন ১৬১ সাবেক আমলার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ১৬১ জন সাবেক আমলা। শনিবার রাতে পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট বিজন কান্তি রায় ও মহাসচিব মো. আব্দুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ১৬১ জন সাবেক আমলা। শনিবার রাতে পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট বিজন কান্তি রায় ও মহাসচিব মো. আব্দুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমর্থনের কথা জানানো হয়।

এতে বলা হয়, আন্দোলনকারী শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক বা অন্য কোন উদ্দেশ্যে নয়, বরং তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠা করার লক্ষ্যে সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ আন্দোলন করছে, যা সরকার আলাপ-আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে পারত। কিন্তু সরকার সে পথে না গিয়ে অস্ত্রের ভাষায় একটি ন্যায়সঙ্গত দাবিকে স্তব্ধ করে দেওয়ার পথ বেছে নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে ১৫ জুলাই থেকে সরকারদলীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যৌথভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা, গুলি চালায়, তাদের হামলা থেকে নারী শিক্ষার্থীরাও রেহাই পায়নি। এখন পর্যন্ত ২৭৪ জন ছাত্র-জনতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব দাবির প্রতি সমর্থন এবং শিক্ষার্থীদের ওপর অমানবিক নির্যাতন ও হামলার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ছাড়াও অবিলম্বে নিহত শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার ব্যবস্থাসহ সব আন্দোলনকারীদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করা এবং আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান সাবেক আমলারা।

সূত্রঃ যুগান্তর; ০৩ আগস্ট ২০২৪, ১১:২৬ পিএম । অনলাইন সংস্করণ।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১৪ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৮ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৮ ঘন্টা আগে