জাতীয়

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯১ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯১ অভিবাসী গ্রেপ্তার
ছবি: সংগৃহিত

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯১ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ার পাহাং রাজ্যে লোহার রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯১ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শুক্রবার সিনার হারিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বুধবার অভিবাসন বিভাগ (জেআইএম) একটি সমন্বিত অভিযানে পাহাং রাজ্যের কুয়ানতানের গেবেং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি মেটাল রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেপ্তার করে।

রাজ্যের অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বিবৃতিতে জানিয়েছেন, জনসাধারণের ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাহাং স্টেট জিআইএম এবং পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের এটিপসম এবং এএমএলএ প্রতিরোধ বিভাগের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিদেশি শ্রমিকরা লোহার স্তূপে ভরা বড় কারখানা এলাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।

গ্রেপ্তারদের মধ্যে চীনের ৪৩, পাকিস্তানের ২১, বাংলাদেশ ১৯, ইন্দোনেশিয়া ১, চীনের ৫ নারী এবং মিয়ানমারের দুই নারী রয়েছেন। যাদের বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে।

অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর অধীনে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের অভিবাসন পরিচালক। গ্রেপ্তারদের বিষয়ে আরো অধিকতর তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোয় রাখা হয়েছে।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১০ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১০ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে