জাতীয়

অধিবেশনে যোগ দেয়ায় ড. ইউনূসকে জাতিসঙ্ঘের শুভেচ্ছা

অধিবেশনে যোগ দেয়ায় ড. ইউনূসকে জাতিসঙ্ঘের শুভেচ্ছা
ছবি: সংগৃহিত

অধিবেশনে যোগ দেয়ায় ড. ইউনূসকে জাতিসঙ্ঘের শুভেচ্ছা

জাতিসঙ্ঘ-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ও সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে জাতিসঙ্ঘ।

সোমবার রাতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তিনি মঙ্গলবার সন্ধ্যায় জাতিসঙ্ঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক সংক্ষিপ্ত বার্তায় ঢাকায় জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, সাধারণ পরিষদে যোগদান করায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আমার শুভেচ্ছা। এ বছর বাংলাদেশ জাতিসঙ্ঘের সাথে তার ৫০ বছরের সম্পর্ক উদযাপন করছে।’

তিনি আরো লিখেছেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা আমাদের আবার তরুণদের কণ্ঠস্বর শোনার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছে।’

বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসঙ্ঘের পূর্ণ সদস্যপদ লাভ করে।

ইউএনজিএর ৭৯তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে আছেন অধ্যাপক ইউনূস।

সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাধারণ বিতর্ক মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শুরু হয়ে চলবে শনিবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত এবং এই অধিবেশন শেষ হবে সোমবার (৩০ সেপ্টেম্বর)।

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাধারণ বিতর্কের প্রতিপাদ্য হচ্ছে- ‘কাউকে পেছনে ফেলে নয় : বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতিতে একসাথে কাজ করা’।

সামিট অব দ্য ফিউচারে বক্তব্য রাখেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো: তৌহিদ হোসেন।

সামিট অব দ্য ফিউচার পরিবর্তনের জন্য অভাবনীয় সুযোগ এবং সাহসী নতুন সমাধানের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে।

এই সামিট একবিংশ শতাব্দীর বাস্তবতাকে আরো ভালোভাবে তুলে ধরতে একটি আন্তর্জাতিক মেকানিজম তৈরির এবং আজ ও আগামীকালের চ্যালেঞ্জ ও সুযোগগুলোর বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সুযোগ করে দিয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব সম্প্রদায়ের অংশ হিসেবে বিশ্বের জন্য একটি উন্নত দিকনির্দেশনা নির্ধারণে বাংলাদেশের ভূমিকা রয়েছে।

সূত্র : ইউএনবি

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

১৭ মিনিট আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

১৯ মিনিট আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২১ মিনিট আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

১ ঘন্টা আগে