জাতীয়

ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড. ইউনূস

ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড. ইউনূস
ছবি: সংগৃহিত

ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড. ইউনূস

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে সোমবার নিউইয়র্কে পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে নিউইয়র্কের নির্ধারিত হোটেলে গিয়ে উঠেছেন তিনি।

মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করে বলেছে, হোটেলের লিফটে ওঠার আগে প্রফেসর ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা। ওই সময় কয়েকজন সাংবাদিক তার কাছে পৌঁছে যান। তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী।

এএনআই বলছে, ভারতের ওই সাংবাদিকরা ড. মুহাম্মদ ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি তাদের এড়িয়ে যান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতিসংঘ সফর কাভার করতে ওই সাংবাদিকরা সেখানে গেছেন।

তবে এএনআইয়ের ১৪ সেকেন্ডের ভিডিওতে কোনও সাংবাদিকের প্রশ্ন শোনা যায়নি। দুই সাংবাদিকের মধ্যে একজনকে কেবল ‘ড. ইউনূস, ড. ইউনূস’, আরেকজনকে ‘ইউনূস স্যার, ইউনূস স্যার’ বলতে শোনা যায়। ওই সময় প্রফেসর ইউনূস লিফটে করে চলে যান।

ভারতীয় এই বার্তা সংস্থা বলেছে, ড. ইউনূস নিউইয়র্কে পৌঁছানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা সেখানে বিক্ষোভ করেছেন। তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে এবারই প্রথম যোগ দিয়েছেন তিনি। অধিবেশনের ফাঁকে তিনি পাকিস্তান, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভাষণে আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফর শেষ করে ওইদিন রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

সূত্র: এএনআই

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

১৯ মিনিট আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

৩৯ মিনিট আগে

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাঁদের মধ্যে দুই বাংলাদেশি

আহত ৩০৯ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাঁদের মধ্যে দুই বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফর চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয়

২ ঘন্টা আগে

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১৩ ঘন্টা আগে