জাতীয়

বিটিভিতে আগুন : আটকা পড়েছে অনেকে, সম্প্রচার বন্ধ

বিটিভিতে আগুন : আটকা পড়েছে অনেকে, সম্প্রচার বন্ধ
ছবি: সংগৃহিত

বিটিভিতে আগুন : আটকা পড়েছে অনেকে, সম্প্রচার বন্ধ

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিতে আজ বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার পর ভেতরে অনেকেই আটকা পড়েছেন বলে বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভিতরে আটকা পড়েছেন অনেকে।

ঢাকার রামপুরায় বিটিভির কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, ফায়ার সার্ভিসে ফোন করা হলেও তারা এখন আসতে পারেনি। ফলে ভবনের ভেতরে আগুন এখনো নেভেনি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। সেখানে আন্দোলনকারীরা ভবনটি দখলে নিতে চেষ্টা করছে।

তারা জানিয়েছেন, বিজিবির সদস্যরা সেখানে রয়েছে। তবে তারা নিজেদের রক্ষা করতে ব্যস্ত। অনেকেই বের হয়ে পালাতে পেরেছে। তবে এখনো কতজন ভবনটির ভেতরে রয়েছে তা তারা নিশ্চিত করতে পারেননি।

বিটিভির সম্প্রচার বন্ধ রয়েছে। তবে, বিটিভির মহাপরিচালক জাহাঙ্গীর আলমকে ফোন করলেও এ বিষয়ে এখন কথা বলতে চাননি।

আফতাবনগরে কলেজশিক্ষার্থী নিহত ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় আজ রাজধানীর আফতাবনগরে এক শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে।

একাদশ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া এই শিক্ষার্থীর নাম মো: জিল্লুর শেখ। রাজধানীর ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্র সে।

কলেজটির অধ্যক্ষ আরিফ আহমেদ বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুদিন আগে বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছে ওই শিক্ষার্থী। ২০২৪-২৫ সেশনে একাদশ শ্রেণিতে সে ভর্তি হয়। এখনো ক্লাস শুরু হয়নি। তার বাড়ি গোপালগঞ্জ এবং ঢাকায় বাসা আফতাবনগরে।’

‘সে আন্দোলনে অংশ নিয়েছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে নিহত হয়েছে। আফতাবনগরেই তার বাসা। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। বিকেলে এখানে জানাজা হবে। পরে গোপালগঞ্জে দাফন করা হবে,’ জানান অধ্যক্ষ।

নিহত ওই শিক্ষার্থীর বাবার নাম মো: হাসান বলে জানান অধ্যক্ষ আরিফ আহমেদ।

সূত্র : বিবিসি

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

২৮ মিনিট আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩১ মিনিট আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৩ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৩ ঘন্টা আগে