জাতীয়

৩২ ঘণ্টা অনশনের পর ডিবি অফিস থেকে ছাড়া পেয়েছেন সমন্বয়করা!

৩২ ঘণ্টা অনশনের পর ডিবি অফিস থেকে ছাড়া পেয়েছেন সমন্বয়করা!
ছবি: ফাইল

৩২ ঘণ্টা অনশনের পর ডিবি অফিস থেকে ছাড়া পেয়েছেন সমন্বয়করা!

‘একটু স্বাভাবিক’ হয়ে ডিবি অফিসে আটকের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে ছাড়া পেয়ে এক আত্মীয়ের বাসায় গেছেন তিনি।

সেখান থেকে বিবিসি বাংলাকে জানান, ছাড়ার আগে ৩২ ঘণ্টা ধরে অনশন করেছেন তারা।

‘বোঝেনই তো সাত দিন এক ধরনের পরিস্থিতির মধ্যে ছিলাম। তারপর লাস্ট ৩২ ঘণ্টা ধরে অনশন। একটু স্বাভাবিক হয়ে সবাই মিলে একটা লিখিত বক্তব্য দেবো,’ বলেন হাসনাত আব্দুল্লাহ।

এর আগে, ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের সবাইকে পরিবারের জিম্মায় দেয়া হয়। বৃহস্পতিবার সকালেই পরিবারের সদস্যদের ডেকে পাঠায় পুলিশ।

কয়েক ঘণ্টা অপেক্ষার পর পুলিশের মাইক্রোবাসে করে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়া হয়।

সূত্র : বিবিসি

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

১ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

১ ঘন্টা আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

১ ঘন্টা আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে