জাতীয়

বুলেটে শেষ স্বপ্নসাধ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই চিরদিনের ছুটিতে সৈকত

বুলেটে শেষ স্বপ্নসাধ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই চিরদিনের ছুটিতে সৈকত
ছবি: সংগৃহীত

বুলেটে শেষ স্বপ্নসাধ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই চিরদিনের ছুটিতে সৈকত

বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় ছিলেন সদ্য এইচএসসি পাশ করা তরুণ মাহামুদুর রহমান সৈকত (১৯)। কিন্তু বুলেটের আঘাতে ভর্তির আগেই চিরদিনের ছুটিতে চলে গেছেন। পার্থিব সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে এখন তিনি। পরিবারের স্বপ্নসাধ ধূলিসাৎ। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ১৯ জুলাই বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে পুলিশের গুলিতে প্রাণ হারান সৈকত (১৯)। আকস্মিক বুকের ধন হারিয়ে মা-বাবা যেন নির্বাক, বড় দুই বোন নিস্তব্ধ, পরিবারে চলছে শোকের মাতম।

সৈকত ২০২৩ সালে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ভর্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত সাত কলেজে আবেদন করে রেখেছেন। কিন্তু ফল ঘোষণার আগেই বুলেটে প্রাণ গেছে তার।

ঘটনার দিন গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সৈকতকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিধিবাম। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্যবস্থাপত্রে তার মৃত্যুর কারণ হিসাবে লেখা রয়েছে ‘গান শুট’।

টগবগে, উচ্ছল, স্বপ্নবাজ সন্তানকে হারিয়ে মা-বাবা যেন নির্বাক গেছেন। ভাইকে হারিয়ে দুই বোনও নিস্তব্ধ। সন্তান হারানোর বেদনায় মা কাঁদতে কাঁদতে দিনে কয়েকবার মূর্চ্ছা যাচ্ছেন। বাবা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের পানি ফেলে শুধু বলেন, ‘ছেলের লাশ কাঁধে উঠাতে শক্তি পাচ্ছিলাম না। আল্লাহর কাছে এর বিচার চাই।’

কোটা আন্দোলনে রাজধানীর পরিবেশ ছিল উত্তপ্ত। স্থানীয় বাসিন্দারা জানান, ওই দিন বিকাল ৪টায় কৌতূহলবশে বন্ধুদের সঙ্গে নূরজাহান রোডের মাথায় যান সৈকত। সড়কের অপরপ্রান্ত থেকে পুলিশ গুলি ছুড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মাটিয়ে লুটিয়ে পড়েন সৈকত, নিভে যায় প্রাণপ্রদীপ। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈকতের বাবা মাহাবুবুর রহমান জানান, সেদিন আমি চট্টগ্রামের সন্দ্বীপে গ্রামের বাড়িতে ছিলাম। ঢাকায় খারাপ পরিস্থিতি দেখে ছেলেকে বারবার ফোন করি। আমার বুকের ধন একবার শুধু ফোন ধরে বলেছিল, সে বাসার পাশে আমার দোকানে বসে আছে। কিছুক্ষণ পর কয়েকবার ফোন করার পর অপরিচিত একজন ফোন রিসিভ করে বলে, আপনার ছেলে গুলিতে নিহত হয়েছে। দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে চলে আসেন। ততক্ষণে বুঝে গেছি, আমার সব শেষ। আমার বুকের মানিক আর নেই, আমার দম বন্ধ হয়ে যায়। সন্দ্বীপ থেকে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে ঢাকায় চলে আসি। ততক্ষণে আমার সন্তানের লাশ হাসপাতালের মর্গে পড়ে আছে।

সৈকতের বড় দুই বোন শাহরিনা আফরোজ ও সাবরিনা আফরোজ ভাইয়ের শোকে একেবারে চুপচাপ। সাবরিনা জানান, আমার ভাই আমাদের পুরো বাসা সবসময় মাথায় তুলে রাখত। আমরা হাসিখুশি একটি পরিবার ছিলাম। আমার সেই টগবগে ভাইকে পুলিশ গুলি করবে কেন? গুলি যদি করতেই হতো, ভাইয়ের হাতে বা পায়ে করত। তাহলেও তো আমার ভাইটা পঙ্গু হয়ে হলেও আমাদের সঙ্গে প্রাণে বেঁচে থাকত। হত্যাকারী যদি আমাদের সামনে এসে বলে আমার ভাইকে তিনি গুলি করেছেন। তাকে আমাদের কিছু বলার নাই। আমার ভাইকে তো আর ফিরে পাব না। আমার ভাই তো আর ঘরে ফিরে আসবে না। আমাদের সঙ্গে খেলবে না।

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

হাম হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন।

সারাদেশ

১৮ মিনিট আগে

হেতেমখাঁ-বর্ণালী সড়ক

সম্পন্ন হলো উন্নয়ন কাজ হেতেমখাঁ-বর্ণালী সড়ক

রাজশাহী মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সড়কটির কার্পেটিং কাজ ও সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সড়কের উন্নয়ন কাজের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের অগ্রগতি ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন

রাজশাহী

২০ মিনিট আগে

৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ ৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

দীর্ঘ সময় ধরে পণ্যমূল্য বাড়তে থাকায় নির্দিষ্ট আয়ের মানুষ, নিম্ন আয়ের পরিবার ও সীমিত সঞ্চয়ের ওপর নির্ভরশীলদের ক্রয়ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএমএফের পূর্বাভাসে অবনতির ধারাও স্পষ্ট। সংস্থাটি চলতি অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস এপ্রিলে ৪ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করলেও জুলাইয়ে তা কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশ এবং অক্টোবরে আরও কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ করেছে। একই সময়ে মূল্যস্ফীতির পূর্বাভাস ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ৯ শতাংশ করা হয়েছে।

স্পেশাল ফিচার

৩৫ মিনিট আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

৪ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

৪ ঘন্টা আগে