জাতীয়

প্রথমবারের মতো সেনা সদরে প্রধান উপদেষ্টা

প্রথমবারের মতো সেনা সদরে প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহিত

প্রথমবারের মতো সেনা সদরে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সেনা সদরে গিয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

প্রধান উপদেষ্টা সেনা সদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান।

এ সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয় বলে জানিয়েছে আইএসপিআর।

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার দেয়া দিকনির্দেশনা সম্মিলিতভাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে বলে আশাপ্রকাশ করেছে আইএসপিআর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া বিভিন্ন বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বিবিসি

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

২০ মিনিট আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

২৭ মিনিট আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

একযোগে ব্যাংকের কার্ডসেবা বন্ধ ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রায় ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা একযোগে বন্ধ হওয়ার ঘটনায় দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং গ্রাহক-যোগাযোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অক্টোবরের শুরুতে Q-Cash পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর, ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন কার্ডসেবা বিঘ্নিত হয়। এতে জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন ও লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা; বাধাগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমও।

ধর্ম

৩ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে