জাতীয়

ডিবির নতুন প্রধান আশরাফুজ্জামান

ডিবির নতুন প্রধান আশরাফুজ্জামান
ছবি: সংগৃহীত

ডিবির নতুন প্রধান আশরাফুজ্জামান

ডিএমপির লজিস্টিকস ও ফিন্যান্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা), ডিএমপির (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে।

মহা. আশরাফুজ্জামান বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা। ডিএমপির লজিস্টিকস ও ফিন্যান্স বিভাগের আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এবং ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

২ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

২ ঘন্টা আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

২ ঘন্টা আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে