জাতীয়

বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি হয়েছে

বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি হয়েছে
ছবি: সংগৃহিত

বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি হয়েছে

তিনি বলেন, যখন বৈশ্বিক নেতারা বাংলাদেশের ভবিষ্যত নিয়ে রাজনীতির খেলা খেলছে, তখন তরুণরা সত্যিকারের নেতৃত্ব প্রদর্শন করেছে। অতীতে বাংলাদেশে যখন যারাই ক্ষমতায় ছিল, তারা সহিংস পন্থায় ভিন্নমত দমন করেছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র পুনরুজ্জীবিত করা ও গভীর সংস্কারের সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, যখন বৈশ্বিক নেতারা বাংলাদেশের ভবিষ্যত নিয়ে রাজনীতির খেলা খেলছে, তখন তরুণরা সত্যিকারের নেতৃত্ব প্রদর্শন করেছে। অতীতে বাংলাদেশে যখন যারাই ক্ষমতায় ছিল, তারা সহিংস পন্থায় ভিন্নমত দমন করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সমন্বয়ক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তুর্ক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তুর্ক বলেন, আপনাদের জীবনের বেশিরভাগ সময় ধ্বংসাত্মক ও দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং অর্থনৈতিক বৈষম্য দ্বারা আচ্ছন্ন ছিল। ক্ষমতায় যেই থাকুক না কেন, রাজনৈতিক বিরোধে নাগরিকদের ভিন্নমত এবং শান্তিপূর্ণ প্রতিবাদ প্রায়শই সহিংসভাবে দমন করা হয়েছে। সমৃদ্ধি, সুযোগ, সিদ্ধান্ত গ্রহণ ও সমতা অনেক মানুষের নাগালের বাইরে ছিল।

তিনি বলেন, তরুণরা বিশেষভাবে সংগ্রাম করেছে। গুণগত শিক্ষা এবং চাকরির সুযোগের অভিগম্যতার অভাবে অনেকেই প্রান্তিক ও অধিকার বঞ্চিত ছিল।

ভলকার তুর্ক বলেন, মানবাধিকারভিত্তিক একটি প্রক্রিয়ার ক্ষেত্রে সাম্প্রতিক এবং অতীতে মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা ও উত্তরণের আহ্বান জানাই। এগুলো ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য অপরিহার্য। আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের নতুন দুষ্ট চক্রের পুনরাবৃত্তি হতে দিতে পারি না। শুধু দায়ীদের বিচার নয়, বরং এর মূল কারণগুলো বের করতে হবে যাতে বৃহত্তর সামাজিক পরিবর্তনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন। আমাদের শুধু পেছনের দিকে নয়, বরং ভবিষ্যতের দিকে তাকাতে হবে।

তুর্ক বলেন, আন্দোলনে আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিয়ে জাতীয় সংলাপের মাধ্যমে একটি রূপকল্প তৈরি করা উচিত। বাংলাদেশের শিক্ষার্থীরা যে মানসিক পীড়ার মধ্য দিয়ে যাচ্ছে সেটি থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই এ পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার জন্য। বিশেষ করে শিক্ষার্থীদের এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তা করা উচিত।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

২ মিনিট আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৫ মিনিট আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

১৫ মিনিট আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৩ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৩ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে