জাতীয়

কঠোর হচ্ছে কর্মসূচি

দাবি না মানলে গণপদত্যাগের পরিকল্পনা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

দাবি না মানলে গণপদত্যাগের পরিকল্পনা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের
ছবি : ফাইল

দাবি না মানলে গণপদত্যাগের পরিকল্পনা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে কঠোর কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নানা কর্মসূচি পালন করার পরও সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় তারা এ ধরনের পরিকল্পনা করছেন। এর মধ্যে গণপদত্যাগের মতো কর্মসূচিরও ইঙ্গিত দেওয়া হয়েছে।

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলসহ তিন দফা দাবিতে মঙ্গলবার ৯ম দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম। শিক্ষকদের আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। শিক্ষকরা বলেছেন, তাদের চলমান সর্বাত্মক আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। অন্যদিকে শিক্ষকদের আন্দোলনের ফলে দীর্ঘদিন ক্লাস-পরীক্ষার বাইরে থাকায় সেশনজটে পড়ার শঙ্কা করছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত এক সহকারী প্রক্টর বলেন, শিক্ষকরা দীর্ঘদিন ধৈর্য ধরে আন্দোলন করেছেন। এখন বর্তমান কর্মসূচি পরিবর্তন করে গণপদত্যাগের মতো কর্মসূচি আসতে পারে। কারণ শিক্ষকদের এছাড়া আর কোনো উপায় নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. ফজলুর রহমান বলেন, আমাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আলোচনা করা হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে শিক্ষকরা অটল রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, কর্মসূচি নিয়ে শিগগির আমাদের সভা আছে, সেখানে আমরা নতুন কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেব। হয়তো বা আমাদের কর্মসূচিতে পরিবর্তন আসতে পারে।

শিক্ষর্থীদের সেশনজটে পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ৯ দিন ধরে আন্দোলন করছি। আরও ২ দিন যদি আন্দোলন চলে তাহলে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। এখন সশরীরে ক্লাস নেওয়ার পাশপাশি অনলাইনেও ক্লাস নেওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আন্দোলন দীর্ঘ সময় ধরে চলার আশঙ্কা রয়েছে, আর সেক্ষেত্রে শিক্ষার্থীদের সেশনজটে পড়ার শঙ্কা তো থেকেই যায়। আমরা দ্রুত ক্লাস-পরীক্ষায় ফিরে যেতে চাই। আর এজন্য অবশ্যই সরকারকে আমাদের দাবি মেনে নিতে হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেন, যারা বলছেন আমরা শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছি, তারা তো আসলে জিম্মি শব্দের মানেই বুঝেন না। জিম্মি কাকে বলে সেটা বোঝার জন্য গাজার দিকে তাকান। তবেই বুঝতে পারবেন। সুতরাং যারা আমাদের নামে এসব অপপ্রচার চালাচ্ছেন আমরা তার তীব্র নিন্দা জানাই। দয়া করে আপনারা আর এ শব্দটা ব্যবহার করবেন না।

সরকারি আমলাদের উদ্দেশ করে ড. ভূঁইয়া বলেন, আজকে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। আমরা বলতে চাই, আমরা ৪০টি বিশ্ববিদ্যালয়ের সাড়ে ১৬ হাজার শিক্ষক আত্মমর্যাদার লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলন করছি। আমলাদের কাজই হচ্ছে যারা নীতিনির্ধারকের দায়িত্ব আছেন তাদের ভুল বুঝিয়ে বিভ্রান্তি তৈরি করা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আব্দুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের অনেকের ঈদুল আজহার পরে কোনো ক্লাসই হয়নি। আর যাদের হয়েছে তা যৎসামান্য। দীর্ঘ সময় ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় সেশনজটে পড়ার শঙ্কায় আছি। আমরা দ্রুত ক্লাস-পরীক্ষায় ফিরে যেতে চাই।

তথ্যসূত্র : দৈনিক যুগান্তর 

কার্যকর নীতি, সুশাসন ও জনস্বস্তির নিশ্চয়তা

অর্থনীতির সংকট মোকাবিলায় চাই কার্যকর নীতি, সুশাসন ও জনস্বস্তির নিশ্চয়তা

মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ, ৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

বাংলাদেশের অর্থনীতি এখন এক কঠিন সন্ধিক্ষণে। একদিকে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্রমেই দুর্বিষহ করে তুলছে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা এবং প্রবৃদ্ধি ৩৮ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যাওয়ার সম্ভাবনা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা ও মানুষের ক্রয়ক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। এই পরিস্থিতি কেবল পরিসংখ্যানের সংকট নয়; এর সরাসরি প্রভাব পড়ছে মানুষের খাদ্যাভ্যাস, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তার ওপর।

সম্পাদকীয়

২ ঘন্টা আগে

মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

গোদাগাড়ীতে অনিয়মের প্রতিবাদ মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে সার-ডিলার নিয়োগে প্রশাসনের অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে গিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ বাবলু।

গোদাগাড়ী

২ ঘন্টা আগে

চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

পাটের সুতায় ভারতের শুল্কের দেয়াল চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

বাংলাদেশি পাটসুতা ও টোয়াইনের ওপর টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের পর ভারতের বাণিজ্য প্রতিকার মহাপরিদপ্তর (ডিজিটিআর) আরও সর্বোচ্চ ১৪০.০৪ ডলার অ্যান্টি-সাবসিডি শুল্কের সুপারিশ করেছে। এতে ভারতের বাজারে বাংলাদেশের পাটপণ্যের প্রতিযোগিতা সক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতীয়

৩ ঘন্টা আগে

বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।

রাজশাহী মহানগর

৩ ঘন্টা আগে

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহী মহানগরীর টি-বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি টি-বাঁধ পরিদর্শন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত হন।

ছবি

৩ ঘন্টা আগে