জাতীয়

দেশে ফিরে শেখ হাসিনাকে ‘অনুভব করছেন’ শফিক রেহমান

দেশে ফিরে শেখ হাসিনাকে ‘অনুভব করছেন’ শফিক রেহমান
ছবি: সংগৃহীত

দেশে ফিরে শেখ হাসিনাকে ‘অনুভব করছেন’ শফিক রেহমান

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অনুভব করছেন বলে জানিয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর রোববার (১৮ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন মন্তব্য করেন তিনি।

শফিক রেহমান বলেন, ‘দেশে ফিরে শেখ হাসিনাকে খুব অনুভব করছি। তার পিতা ও তাকে উপাধি দিয়েছি। একজন বীর পলাতক শ্রেষ্ঠ ও বীর পলাতক উত্তম।’

কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের কথা তুলে ধরে ৯০ বছর বয়সী প্রবীণ এই সাংবাদিক বলেন, ‘আমি তার মৃত্যুদণ্ড চাই না। আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। সবাইকে বিজয়ের শুভেচ্ছা।’

শফিক রেহমান বলেন, ‘আমি একাত্তরে দেশে ফিরতে পারিনি। এবার দেশে ফিরলাম। ব্যক্তি পূজা বন্ধ করুন। ব্যক্তি পূজা ইসলাম ধর্মের বিরোধী। দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

সাপ্তাহিক যায়যায়দিনের প্রতিষ্ঠাতা সম্পাদক কোটা সংস্কার আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের বিষয়ে জোর দেওয়ার আহ্বান জানান।

আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে ২০১৬ সালে দেশ ছাড়েন শফিক রেহমান। দীর্ঘ আট বছর পর আজ দেশে ফেরেন তিনি।

বিমানবন্দরে পৌঁছার পর করতালি ও ফুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান সাংবাদিক নেতা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এলাহী নেওয়াজ খান সাজু, সরদার ফরিদ আহমেদ, তৌহিদুল ইসলাম মিন্টু, আলফাজ আনাম, যায়যায়দিনের সাংবাদিক মাহবুব আলম, শাহীন চৌধুরী, ফেরদৌস মামুন, অধ্যাপক খান মনোয়ারুল ইসলাম, ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম, প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম (সিআইপি), যুবদল নেতা কৃষিবিদ সানোয়ার আলম, ছাত্রদলের সাবেক নেতা জহিরুল ইসলাম বিপ্লব, রাশিদুল ইসলাম রিপন, বিএনপি নেতা আশরাফ শিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ রহমান, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিকসহ অসংখ্য নেতাকর্মী। আরও উপস্থিত ছিলেন শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটির সজীব ওনাসিস, জাহিদুল ইসলাম রনি, রাজীব আহসান চৌধুরী পাপ্পু, হাসানুর রহমান।

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

১ মিনিট আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৩৭ মিনিট আগে

ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

স্বাস্থ্য ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের মধ্যে রোগ প্রতিরোধে আশার আলো দেখাচ্ছে জাপানের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকা। গবেষকদের দাবি, টিকাটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

স্বাস্থ্য

৩৮ মিনিট আগে

বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

রুয়েট বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

শিক্ষার্থীরা ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ দুটি ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

শিক্ষা ও ক্যাম্পাস

৪১ মিনিট আগে

২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েটের ভিসি, সরকারের হস্তক্ষেপ কামনা

চুয়েট ২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েটের ভিসি, সরকারের হস্তক্ষেপ কামনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম ২৪ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।

শিক্ষা ও ক্যাম্পাস

৪৪ মিনিট আগে

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে