জাতীয়

বারান্দায় বাবা-মায়ের সামনেই চোখে গুলি মেঝেতে লুটিয়ে পড়ে শিশু আহাদ

বারান্দায় বাবা-মায়ের সামনেই চোখে গুলি মেঝেতে লুটিয়ে পড়ে শিশু আহাদ
ছবি: সংগৃহীত

বারান্দায় বাবা-মায়ের সামনেই চোখে গুলি মেঝেতে লুটিয়ে পড়ে শিশু আহাদ

একটি ভবনের ৮ম তলার বারান্দায় বাবা-মায়ের মাঝখানে দাঁড়িয়ে ছিল শিশুপুত্র আহাদ (৪)। বাসার নিচে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া, গোলাগুলি দেখছিল সবাই। হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়ে শিশু আহাদ। ছেলেকে ধরে তুলতে গিয়ে রক্তে ভিজে যান বাবা আবুল হাসান ও মা সুমি আক্তার।

ছেলেটির ডান চোখে গুলিবিদ্ধ হয়ে মাথার ভেতরে আটকে যায়। গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাতে তার মৃত্যু হয়।

মর্মান্তিক ঘটনাটি গত ১৯ জুলাই বিকালে ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার একটি ভাড়া বাসার ৮ তলায়।

নিহত শিশু আহাদের চাচা মোকলেসুর রহমান বৃহস্পতিবার রাতে বলেন, আমার ভাই আবুল হাসান রায়েরবাগ এলাকায় ১১তলা বিডিংয়ের আটতলায় তার স্ত্রী সুমি আক্তার, বড় ছেলে দিহান মাতুব্বর (১১) ও ছোট ছেলে আহাদকে (৪) নিয়ে বসবাস করতেন। আমার ভাই ঢাকা আয়কর বিভাগে চাকরি করেন। গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামে।

তিনি বলেন, ১৯ জুলাই বিকালে আমার ভাই, ভাবি ও ভাতিজা বারান্দায় দাঁড়িয়ে বাসার নিচে ছাত্র ও পুলিশের গণ্ডগোল দেখছিল। এ সময় এই ঘটনা ঘটে। রোববার বিকালে ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়ায় নিয়ে আসা হয়। রাতেই বাড়িতে দাফন করা হয় তাকে। তবে এলাকার গ্রামবাসীদের জানাতে পারেননি।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক ব্যক্তি জানান, প্রথমে আহাদের লাশ ভাঙ্গায় আনতে দেবে না আইনশৃঙ্খলা বাহিনী। শেষপর্যন্ত শিশুটির বাবা সরকারি চাকরি করেন বিধায় বড় বড় স্যারদের বলে সন্তানের লাশ গ্রামের বাড়ি আনতে দিয়েছে। তারপরও গ্রামের লোকজনকে বেশি না জানিয়ে শিশু আহাদকে বাড়িতে দাফন করা হয়েছে। তবে বাড়িতে আগে কোনো পারিবারিক কবরস্থান ছিল না। আহাদকে দাফনের মধ্য দিয়েই বাড়িতে পারিবারিক কবরস্থানটির যাত্রা শুরু হলো।

চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ছাত্র-জনতার ঢল

চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ছাত্র-জনতার ঢল

সারাদেশ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:৩১ পিএম

নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ

নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ

সারাদেশ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:২৫ পিএম

শনিবার বিক্ষোভ, রোববার থেকে লাগাতার অসহযোগ

শনিবার বিক্ষোভ, রোববার থেকে লাগাতার অসহযোগ

জাতীয়

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:১৬ পিএম

সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, নিহত ১

সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, নিহত ১

সারাদেশ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:১২ পিএম

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১ ঘন্টা আগে

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

পণ্য ও সেবার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানসম্মত ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৭তম বিশ্বমান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।

রাজশাহী

১ ঘন্টা আগে

রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের নিয়ে রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মো.এরশাদ আলী ঈশা।

সারাদেশ

১ ঘন্টা আগে